সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম ::
পেকুয়ায় অগ্নিকা-ে ১০ বসতবাড়ি পুড়ে ছাই: ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি জগন্নাথপুরে অসহায়-মানুষের মধ্যে ৫০টি ছাগল উপহার দিল সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ ১৫জন আহত দুর্গাপুরে বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা, মা-মেয়েসহ আহত ৪ মধুপুরে নবনির্বাচিত এমপি মহোদয়ের সাথে এক ঝাঁক কলম সৈনিকের সাক্ষাৎ সাবেক প্রধানমন্ত্রীর চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনের জানাজার নামাজ সম্পন্ন ভোলায় বাস মালিক সমিতির উদ্যোগে “ঈদ আনন্দ বাজার” উদ্বোধন আমি দুই শ্রেণির মানুষের সান্নিধ্যে বিশেষ আনন্দ পাই-শফিকুর রহমান জয়পুরহাটের পাঁচবিবিতে সৌর বিদ্যুতে আলু ও মাছ চাষ বালিয়াকান্দিতে কুল চাষে উজ্জ্বল সম্ভাবনা দেখলেন কৃষক জাকির হোসেন

কালিয়ার চাঁচুড়ী বাজারে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা, প্রধান অতিথি ওবায়দুল্লাহ কাইসার

কালিয়া (নড়াইল) প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী বাজারের বাবুর মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে আয়োজিত এ সমাবেশে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল-১ (৯৩) আসনের দাড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কাইসার। তিনি বলেন, দেশের চলমান সংকট থেকে উত্তরণে সৎ, যোগ্য ও ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্বের কোনো বিকল্প নেই। জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে পরিবর্তনের সূচনা করতে হবে। সমাবেশে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com