সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
পেকুয়ায় অগ্নিকা-ে ১০ বসতবাড়ি পুড়ে ছাই: ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি জগন্নাথপুরে অসহায়-মানুষের মধ্যে ৫০টি ছাগল উপহার দিল সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ ১৫জন আহত দুর্গাপুরে বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা, মা-মেয়েসহ আহত ৪ মধুপুরে নবনির্বাচিত এমপি মহোদয়ের সাথে এক ঝাঁক কলম সৈনিকের সাক্ষাৎ সাবেক প্রধানমন্ত্রীর চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনের জানাজার নামাজ সম্পন্ন ভোলায় বাস মালিক সমিতির উদ্যোগে “ঈদ আনন্দ বাজার” উদ্বোধন আমি দুই শ্রেণির মানুষের সান্নিধ্যে বিশেষ আনন্দ পাই-শফিকুর রহমান জয়পুরহাটের পাঁচবিবিতে সৌর বিদ্যুতে আলু ও মাছ চাষ বালিয়াকান্দিতে কুল চাষে উজ্জ্বল সম্ভাবনা দেখলেন কৃষক জাকির হোসেন

জামালপুর সদর উপজেলাকে বাল্যবিয়ে ও শিশুশ্রমমুক্ত করতে অবহিতকরণ সভা

আবুল কাশেম জামালপুর
  • আপডেট সময় বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

বর্তমানে অন্যতম সামাজিক ব্যধি হিসেবে চিহ্নিত বাল্যবিয়ে ও শিশুশ্রমমুক্ত উপজেলা গড়ে তোলার লক্ষে জামালপুরে বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রাম (এপি) ও জেসমিন প্রকল্প। সহায়তায় জামালপুর সদর উপজেলা প্রশাসন। মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি জামালপুর জেলা মডেল মসজিদের নীচতলার ফ্লোরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার। উন্নয়ন সংঘের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ফাহাদ মাহমুদ ইবনে হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ স্বাগত সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সানোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন্নাহার, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্ত দিলরুবা আক্তার, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল গফুর, ইউএনএফপিএ এর জামালপুর প্রতিনিধি আতাহার হোসেন, জেলা ইমাম সমিতির সভাপতি মৌলানা আক্তারুজ্জামান সিদ্দিকী, জেলা শিক্ষক সমিতির নেতা মো. আব্দুল্লাহ, দিগপাইত ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাহাত হোসেন, ওয়ার্ল্ড ভিশনের জেসমনি প্রকল্পের ব্যবস্থাপক অসীম চ্যাটার্জি, জামালপুর এপির এরিয়া ম্যানেজার বিমল জেমস কস্তা, উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, এপি ব্যবস্থাপক মিনারা পারভীন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। সভায় ইমাম, শিক্ষক, কাজি, জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, সরকারি, বেসরকারি প্রতিনিধিসহ দুইশতাধীক ব্যক্তি অংশ নেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন বাল্যবিয়ে শুধু একটি জীবন ধংস করে না গোটা পরিবারের কান্নার কারণ হয়ে দাঁড়ায়। সরকার বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক ও আইনী প্রদক্ষেপ অব্যাহত রেখেছে। তিনি বলেন এ অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তারা সবাই সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। আপনাদের কথা সবাই শোনে। তাই বাল্যবিয়ে বন্ধে এবং শিশুশ্রম প্রতিরোধে আপনাদের বড় ভূমিকা আছে। কোথাও বাল্যবিয়ে হচ্ছে এমন খবর পাওয়ার সাথে সাথে আমাদের খবর দিতে হবে। বাল্যবিয়ে ও শিশুশ্রম বন্ধে উপস্থিত সবাই হাত তোলে অঙ্গীকার প্রকাশ করেন। উল্লেখ, ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘ বাল্যবিয়ে ও শিশুশ্রম প্রতিরোধে জামালপুর এরিয়া প্রোগ্রামের আওতায় বহুমাত্রিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ওয়ার্ল্ড ভিশনের জেসমিন প্রকল্প ও উন্নয়ন সংঘের সিডস কর্মমসূচি উল্লেখিত কার্যক্রম সফল বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করছে। এছাড়া সমমনা সংগঠন ও সরকারি, বেসরকারি সংস্থা, সমাজের বিভিন্ন শ্রেণি, পেশার প্রতিনিধিদের সমন্বিত উদ্যোগে সামাজিক জাগরণ সৃষ্টি করার কার্যক্রমও চলছে। চলতি মাসের মধ্যে জামালপুর সদর উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের তালিকা সংগ্রহ, বিদ্যালয়ভিত্তিক কমিটি গঠন, উঠান বৈঠক, মসজিদে প্রতি জুম্মা নামাজের খুৎবা পাঠের আগে উদ্বুদ্ধমূলক বয়ানসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের জন্য বক্তারা মতামত প্রদান করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com