শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম ::
দেশের উন্নয়নে কাজ করলে সরকারকে সহযোগিতা, অন্যায় হলে আন্দোলন-ড. ছামিউল হক ফারুকী আগৈলঝাড়ায় প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সাংবাদিক সংগঠন নড়াগাতী রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ জিহাদুল ইসলাম সভাপতি, সাধারণ সম্পাদক জুয়েল রানা মধুপুরে মন্ত্রী স্বপন ফকিরের পরামর্শে উপজাতি শিবলীমাংসাং এর পুনর্বাসন নগরকান্দা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল নবীনগরে সাবেক এমপির মৃত্যু বার্ষিকী, দোয়া ও ইফতার মাহফিল লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্য আটক মধুপুর থানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিসিডিবি সিপিআরপির সহযোগিতায় র‌্যালি ও আলোচনা সভা

জনগণ আগামী ৫ বছরের দায়িত্ব বিএনপিকে দিয়েছে: নজরুল ইসলাম

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

আগামী পাঁচ বছর এ দেশের কল্যাণের দায়িত্ব জনগণ বিএনপি ও দলের নেতা তারেক রহমানের ওপর অর্পণ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। নজরুল ইসলাম বলেছেন, এই নির্বাচনে বিএনপি দুই তৃতীয়াংশেরও বেশি আসন পেয়েছে এবং বিএনপি’র সাথে যারা জোটে যুক্ত ছিলেন, তাদের অনেকেও বিজয়ী হয়েছেন। নির্বাচন নিয়ে শতভাগ সন্তুষ্ট কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন যে শতভাগ সন্তুষ্টি অনেক কঠিন। এরপর তিনি উল্লেখ করেন যে মোটামুটি সন্তুষ্ট। কারণ, ‘এর আগের অনেক নির্বাচনে অনেক প্রাণহানি হয়েছে। অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্রীয় সম্পদহানি হয়েছে। এবার তেমন কিছু হয়নি।’ ‘তবে ভোট না দিতে দিতে ভোট না দেয়ার যে সংস্কৃতি জনগণের মাঝে গড়ে উঠেছিল, সেটিকে আমরা পুরোপুরি ফিরিয়ে আনতে পারি নাই। আশা করি, আগামী দিনগুলোতে জনগণকে ভোটের প্রতি আগ্রহী করব।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com