শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম ::
দেশের উন্নয়নে কাজ করলে সরকারকে সহযোগিতা, অন্যায় হলে আন্দোলন-ড. ছামিউল হক ফারুকী আগৈলঝাড়ায় প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সাংবাদিক সংগঠন নড়াগাতী রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ জিহাদুল ইসলাম সভাপতি, সাধারণ সম্পাদক জুয়েল রানা মধুপুরে মন্ত্রী স্বপন ফকিরের পরামর্শে উপজাতি শিবলীমাংসাং এর পুনর্বাসন নগরকান্দা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল নবীনগরে সাবেক এমপির মৃত্যু বার্ষিকী, দোয়া ও ইফতার মাহফিল লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্য আটক মধুপুর থানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিসিডিবি সিপিআরপির সহযোগিতায় র‌্যালি ও আলোচনা সভা

প্রিয়জনকে ভালোবাসার কথা জানানো সুন্নত

ইসলাম ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

ভালোবাসার মাধ্যমে মনের গভীর আবেগ ও অনুভূতি প্রকাশ পায়। একজন মুসলিমের প্রেম ও ভালোবাসা সম্পর্কে ইসলামের সুনির্দিষ্ট সীমারেখা দেওয়া হয়েছে। একজন মুসলিমের প্রেম ও ভালোবাসা আল্লাহর সন্তুষ্টির জন্য নিবেদিত হবে। কাউকে ভালোবাসলে বিষয়টি তাকে জানানো মহানবী (সা.)-এর সুন্নত।
মিকদাম বিন মাদি কারিব (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘তোমাদের কেউ অন্য ভাইকে ভালোবাসলে সে যেন তাকে জানায়।’ (তিরমিজি, হাদিস নং : ২৩৯২)
অপর হাদিসে এসেছে, আলি বিন হুসাইন বিন আলি বিন আবু তালিব (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘তোমাদের কেউ অন্য ভাইকে ভালোবাসলে সে যেন এ বিষয়ে তাকে জানায়। কেননা তা সম্প্রীতির জন্য কল্যাণ বয়ে আনে এবং ভালোবাসা দীর্ঘস্থায়ী করে।’ (আজ জুহদ : ৬২/২; আল সিলসিলা আস সহিহাহ, হাদিস নং : ১১৯৯)
কেউ ভালোবাসে জানলে যা বলবেন
অন্য হাদিসে কেউ ভালোবাসার কথা জানালে প্রত্যুত্তরে কী বলা হবে তাও বলা হয়েছে।
আনাস বিন মালিক (রা.) বর্ণনা করেন, আমরা রাসুল (সা.)-এর কাছে বসা ছিলাম। তখন ব্যক্তি চলে যায়। আরেক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসুল, আমি এই ব্যক্তিকে ভালোবাসি। তিনি বললেন, ‘তুমি বিষয়টি জানিয়েছ?’ সে বলল, না, জানাইনি।
তিনি বললেন, ‘তুমি ওঠো, তাকে বিষয়টি জানাও।’ তখন লোকটি গিয়ে বলল, ‘হে অমুক, (উহিব্বুকা ফিল্লাহ) অর্থাৎ আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি।’ প্রত্যুত্তরে ওই লোক বলল, ‘(আহাব্বাল্লাজি ইউহবিবনি ফিহি) অর্থাৎ তিনি তোমাকে ভালোবাসুক যার জন্য তুমি আমাকে ভালোবাস।’ (আবু দাউদ, হাদিস নং : ৫১২৫)
ভালোবাসা হবে আল্লাহর জন্য
মুমিনের সব কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। তাই একে অপরের ভালোবাসার মূল উদ্দেশ্যও হবে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন।
যারা আল্লাহর সন্তুষ্টি লাভে পরস্পরকে ভালোবাসে তারা কিয়ামতের দিন উঁচু মর্যাদা লাভ করবেন। অন্যরা তাদের দেখে ঈর্ষা করবে।
উমর বিন খাত্তাব (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘আল্লাহর অনেক বান্দাদের মধ্যে অনেক মানুষ আছেন যারা নবী বা শহিদ কোনো কিছু হবেন না। তদুপরি আল্লাহর কাছে তাদের উঁচু সম্মানের কারণে নবী ও শহিদরা কিয়ামতের দিন তাদের ঈর্ষা করবেন। সাহাবিরা জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসুল, আপনি আমাদেরকে তাদের সম্পর্কে বলুন।
তিনি বলেন, ‘তাঁরা এমন দল যারা পরষ্পরকে কেবল আল্লাহর জন্য ভালোবাসে। আত্মীয়তার সম্পর্ক বা সহায়-সম্পদ লাভ তাদের উদ্দেশ্য থাকে না। তাঁরা (কিয়ামতের দিন) নুরের মিম্বারে অবস্থান করবেন। মানুষ ভীত হলেও তারা ভীত হবে না। মানুষ দুশ্চিন্তায় পড়লেও তারা দুশ্চিন্তায় পড়বেন না। অতঃপর তিনি এই আয়াত পড়েন : ‘শুনে রাখো, নিশ্চয় আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই এবং তারা ভীত হবে না।’ (সুরা ইউনুস, আয়াত : ৬২) (আবু দাউদ, হাদিস নং : ৩৫২৭)




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com