ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ইং টাঙ্গাইল ১ মধুপুর ও ধনবাড়ী সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি মহোদয়ের সাথে মধুপুর প্রেসক্লাবের এক ঝাক কলম সৈনিকের সাক্ষাৎ। গত ১৪ ই ফেব্রুয়ারি মধুপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুস সাদাৎ নোমানের নেতৃত্বে মধুপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ নবনির্বাচিত এমপি আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ কালে উপস্থিত ছিলেন দৈনিক প্রগতির আলো পত্রিকার সম্পাদক আনোয়ার সাহদাৎ ইমরান। মধুপুর প্রেসক্লাবের সহ-সভাপতি অধ্যাপক মেজবাহ উদ্দিন। আমার সংবাদ পত্রিকার মধুপুর প্রতিনিধি মোঃ আব্দুল হামিদ। দেশ মানচিত্র পত্রিকার মধুপুর প্রতিনিধি নাজিবুর বাসার। ভোরের আকাশ পত্রিকার মধুপুর প্রতিনিধি জাহিদুল কবীর জুয়েল। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ নাজমুল হোসেন, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মমিনুল হক মমিন ও লিয়াকত হোসেন জনি প্রমুখ।