শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম ::
দেশের উন্নয়নে কাজ করলে সরকারকে সহযোগিতা, অন্যায় হলে আন্দোলন-ড. ছামিউল হক ফারুকী আগৈলঝাড়ায় প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সাংবাদিক সংগঠন নড়াগাতী রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ জিহাদুল ইসলাম সভাপতি, সাধারণ সম্পাদক জুয়েল রানা মধুপুরে মন্ত্রী স্বপন ফকিরের পরামর্শে উপজাতি শিবলীমাংসাং এর পুনর্বাসন নগরকান্দা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল নবীনগরে সাবেক এমপির মৃত্যু বার্ষিকী, দোয়া ও ইফতার মাহফিল লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্য আটক মধুপুর থানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিসিডিবি সিপিআরপির সহযোগিতায় র‌্যালি ও আলোচনা সভা

আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে যা বললেন জয়

বিনোদন:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। তিনি নিয়মিতই বিভিন্ন প্রসঙ্গে তার সোশ্যাল মিডিয়ায় মতামত তুলে ধরেন। তা নিয়ে বেশ আলোচনা ও সমালোচানও মুখে পড়েন তিনি। ১৬ ফেব্রুয়ারি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ায়ম্যান তারেক রহমানকে নিয়ে।
স্ট্যাটাসে জয় লিখেছেন, ‘আগামীর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার বিরোধী সকলের বাসায় গিয়ে রাজনৈতিক নতুন কালচার তৈরি করেছেন। সবাইকে নিয়েই বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ। তিনি তার স্লোগানের পথেই হেঁটেছেন।’
তিনি আরও আশা প্রকাশ করেন, ভবিষ্যতে যিনি তথ্য বা সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব নেবেন, তিনি যেন শিল্প ও সংস্কৃতি অঙ্গনের সবাইকে সঙ্গে নিয়ে ভেদাভেদ ভুলে কাজ করেন। ভুল বোঝাবুঝি নিরসন করে ভালোবাসা ও ক্ষমার মাধ্যমে সবাইকে আপন করে নেওয়ার আহ্বান জানান জয়।
শিল্পীদের প্রসঙ্গে তিনি লেখেন, ‘শিল্পীরা কাদামাটির মতো। শিল্পীরা পানির মতো। তাদেরকে যেভাবে বানাবেন, যে রঙের বোতলে রাখবেন তারা সেভাবেই ফুটে উঠবেন।” তার মতে, খেলাধুলাকে যে গুরুত্ব দেওয়া হয়, শিল্প ও সংস্কৃতিকেও সমান গুরুত্ব দেওয়া উচিত।’
জয় আরও উল্লেখ করেন, শুধু ভারত-পাকিস্তান নয়, বিশ্বের সব জায়গাতেই শিল্পী ও সাহিত্যিকদের মূল্য অমূল্য। যথাযথ পৃষ্ঠপোষকতা ও মেধার বিকাশ ঘটাতে পারলে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি বিশ্বপরিম-লে আরও বিস্তৃত হবে বলেও মন্তব্য করেন তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com