শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম ::
দেশের উন্নয়নে কাজ করলে সরকারকে সহযোগিতা, অন্যায় হলে আন্দোলন-ড. ছামিউল হক ফারুকী আগৈলঝাড়ায় প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সাংবাদিক সংগঠন নড়াগাতী রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ জিহাদুল ইসলাম সভাপতি, সাধারণ সম্পাদক জুয়েল রানা মধুপুরে মন্ত্রী স্বপন ফকিরের পরামর্শে উপজাতি শিবলীমাংসাং এর পুনর্বাসন নগরকান্দা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল নবীনগরে সাবেক এমপির মৃত্যু বার্ষিকী, দোয়া ও ইফতার মাহফিল লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্য আটক মধুপুর থানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিসিডিবি সিপিআরপির সহযোগিতায় র‌্যালি ও আলোচনা সভা

জামায়াতের নেতৃত্বে শুরু ১১ দলের বিক্ষোভ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

সারা দেশে নির্বাচনপরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা ও ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিকেল সাড়ে ৪টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ–এর উত্তর গেটে এ কর্মসূচি শুরু হয়।
সংশ্লিষ্টরা জানান, জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় নির্বাচনি জোটের শরিক দলগুলো এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নিচ্ছে। সমাবেশে উপস্থিত আছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম মাসুদ বলেন, “১২ ফেব্রুয়ারি শুধু সংসদ নির্বাচন হয়নি, গণভোটও হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নে কোনো টালবাহানা চলবে না।”
তিনি আরও বলেন, “আগামীর বাংলাদেশ চলবে জুলাই সনদের ভিত্তিতে। জনগণ স্বৈরাচার তাড়াতে পেরেছে, সুতরাং সবাইকে সেটা মনে রাখতে হবে।”
নির্বাচনের পর সহিংসতা ও নিপীড়নের অভিযোগ তুলে তিনি দাবি করেন, “নির্বাচিত দল নির্বাচনের পরের দিন থেকেই জুলুম-নিপীড়ন শুরু করেছে।”
সমাবেশকে কেন্দ্র করে বায়তুল মোকাররম উত্তর গেট এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com