শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম ::
দেশের উন্নয়নে কাজ করলে সরকারকে সহযোগিতা, অন্যায় হলে আন্দোলন-ড. ছামিউল হক ফারুকী আগৈলঝাড়ায় প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সাংবাদিক সংগঠন নড়াগাতী রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ জিহাদুল ইসলাম সভাপতি, সাধারণ সম্পাদক জুয়েল রানা মধুপুরে মন্ত্রী স্বপন ফকিরের পরামর্শে উপজাতি শিবলীমাংসাং এর পুনর্বাসন নগরকান্দা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল নবীনগরে সাবেক এমপির মৃত্যু বার্ষিকী, দোয়া ও ইফতার মাহফিল লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্য আটক মধুপুর থানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিসিডিবি সিপিআরপির সহযোগিতায় র‌্যালি ও আলোচনা সভা

শাকিব-নিশোদের বাজারে ৪ নায়িকা নিয়ে বাজি ধরলেন রাফি

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

নির্মাতা রায়হান রাফি ঈদুল ফিতরে নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন। সামাজিক মাধ্যমে প্রকাশিত ফার্স্ট লুক এবং পরবর্তীতে দ্বিতীয় পোস্টারে জানা গেছে, তার নতুন ছবির নাম ‘প্রেশার কুকার’। এই ছবির প্রথম চমক এতে চার চারজন নায়িকাকে দেখা যাবে। আরেকটি চমক হলো এতে কোনো নায়ক নেই।
সিনেমার গল্প ঘিরে রয়েছে চার নারীর জীবনসংগ্রাম, মানসিক দ্বন্দ্ব এবং শহুরে জীবনের চাপ। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত এবং স্নিগ্ধা চৌধুরী।
রাফি পোস্টারে দেখিয়েছেন, ঢাকায় নারীরা প্রতিদিন সীমাবদ্ধতা, না বলা কষ্ট এবং অদৃশ্য লড়াইয়ের মুখোমুখি হন। শহর যেন তাদের জন্য এক ধরনের ‘প্রেশার কুকার’। সেখানে নীরব চাপ সময়ের সঙ্গে সঙ্গে বিস্ফোরণের মতো প্রকাশ পায়।
নির্মাতা বলেন, ‘অনেক মেয়েরা দ্রুত সফল হতে চায়, ঠিক যেমন প্রেশার কুকারে অল্প সময়ে রান্না হয়। সেই ভাবনায়ই সিনেমার নাম রেখেছি ‘প্রেশার কুকার’।’
সিনেমায় প্রধান পুরুষ চরিত্র ছাড়াই চার নারীকে কেন্দ্র করে গল্প বলায় এটি একটি ভিন্নধর্মী উদ্যোগ। রাফি মনে করেন, ‘প্রেশার কুকার’ মূলধারার বাংলা চলচ্চিত্রে নতুন ধারা সৃষ্টি করতে পারবে।
কানন ফিল্মস ব্যানারে ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন রায়হান রাফি এবং ফরিদুর রেজা সাগর। এটি রাফির প্রথম প্রযোজিত সিনেমা।
রাফি বলেন, ‘এটি হাইপারলিংক স্টোরি, চারটি গল্প একসাথে এসেছে। দর্শক সব সময় নতুন কিছু দেখতে পছন্দ করে। আমার কোনো সিনেমা এখনো ফ্লপ যায়নি, এটাও যাবে না। অ্যাকশন-রোমান্টিকের বাইরে এই নতুন ধরনের ছবি দর্শক পছন্দ করবে।’
তিনি আরও যোগ করেন, ‘এটি নারীদের সিনেমা নয়, নারীপ্রধান গল্পের সিনেমা। প্রতিবারই আমি গল্পভিত্তিক নতুন কিছু করতে চাই। তাই এবার চার নারীর গল্পকে কেন্দ্র করে ‘প্রেশার কুকার’ নির্মাণ করেছি।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com