শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম ::
দেশের উন্নয়নে কাজ করলে সরকারকে সহযোগিতা, অন্যায় হলে আন্দোলন-ড. ছামিউল হক ফারুকী আগৈলঝাড়ায় প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সাংবাদিক সংগঠন নড়াগাতী রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ জিহাদুল ইসলাম সভাপতি, সাধারণ সম্পাদক জুয়েল রানা মধুপুরে মন্ত্রী স্বপন ফকিরের পরামর্শে উপজাতি শিবলীমাংসাং এর পুনর্বাসন নগরকান্দা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল নবীনগরে সাবেক এমপির মৃত্যু বার্ষিকী, দোয়া ও ইফতার মাহফিল লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্য আটক মধুপুর থানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিসিডিবি সিপিআরপির সহযোগিতায় র‌্যালি ও আলোচনা সভা

আইএফআইসি ব্যাংক এর বিভিন্ন পর্যায়ে ৮৮ জন কর্মকর্তাকে পদোন্নতি প্রদান

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১ মার্চ, ২০২৬

প্রতিষ্ঠানের টেকসই প্রবৃদ্ধি ও কৌশলগত লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আইএফআইসি ব্যাংকের বিভিন্ন পর্যায়ের ৮৮ জন কর্মকর্তাকে পদোন্নতি প্রদান করা হয়েছে। কর্মদক্ষতা, নেতৃত্বগুণ এবং দায়িত্ব পালনে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে পদোন্নতি প্রদান করা হয়।
বৃহস্পতিবার, ০১ মার্চ ২০২৬, রাজধানীর আইএফআইসি টাওয়ার-এ আয়োজন করা হয় “সেলিব্রেটিং ক্যারিয়ার প্রগ্রেশন” শীর্ষক পদোন্নতি প্রদান অনুষ্ঠানের। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা এবং সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরা উপস্থিত থেকে ৩৩ জন কর্মকর্তার হাতে সরাসরি পদোন্নতি পত্র হস্তান্তর করেন। এছাড়াও দেশের বিভিন্ন শাখা ও উপশাখায় ভার্চুয়ালি আরও ৫৫ জন কর্মকর্তার কাছে পদোন্নতি পত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেন, “একটি প্রতিষ্ঠানের টেকসই অগ্রযাত্রায় দক্ষ ও প্রতিশ্রুতিবদ্ধ মানবসম্পদের বিকল্প নেই।” তিনি আশা প্রকাশ করেন, নতুন দায়িত্ব পালনে কর্মকর্তারা আরও কৌশলগত দৃষ্টিভঙ্গি, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রদর্শনের মাধ্যমে ব্যাংকের সামগ্রিক কার্যক্রম ও গ্রাহকসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
উল্লেখ্য, আইএফআইসি মেধা ও পারফরম্যান্সভিত্তিক ক্যারিয়ার অগ্রগতিকে অগ্রাধিকার দিয়ে এ বছর মার্চ পর্যন্ত ২৭৫ জন কর্মকর্তাকে বিভিন্ন পদে পদোন্নতি প্রদান করেছে একটি স্বচ্ছ ও কর্মীবান্ধব নীতি অনুসরণ করে আসছে, যা প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও প্রতিযোগিতামূলক সক্ষমতা শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com