শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
দেশের উন্নয়নে কাজ করলে সরকারকে সহযোগিতা, অন্যায় হলে আন্দোলন-ড. ছামিউল হক ফারুকী আগৈলঝাড়ায় প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সাংবাদিক সংগঠন নড়াগাতী রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ জিহাদুল ইসলাম সভাপতি, সাধারণ সম্পাদক জুয়েল রানা মধুপুরে মন্ত্রী স্বপন ফকিরের পরামর্শে উপজাতি শিবলীমাংসাং এর পুনর্বাসন নগরকান্দা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল নবীনগরে সাবেক এমপির মৃত্যু বার্ষিকী, দোয়া ও ইফতার মাহফিল লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্য আটক মধুপুর থানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিসিডিবি সিপিআরপির সহযোগিতায় র‌্যালি ও আলোচনা সভা

নগর উন্নয়নে নতুন দিগন্ত কালীগঞ্জ পৌরসভায় চার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২ মার্চ, ২০২৬

গাজীপুরের কালীগঞ্জে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (IUGIP) আওতায় চারটি গুরুত্বপূর্ণ উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। স্থানীয় অবকাঠামোর উন্নয়ন ও নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়। সোমবার (২ মার্চ) দুপুরে পৌরসভা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন। এ সময় তিনি বলেন, পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে পৌর এলাকার নাগরিকদের জীবনমান উন্নত করা সরকারের অগ্রাধিকার। তিনি আরও জানান, এসব প্রকল্প বাস্তবায়িত হলে যোগাযোগ ব্যবস্থা ও নগর সুবিধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সার্বিক তত্ত্বাবধান করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও কালীগঞ্জ পৌরসভার প্রশাসক এ.টি.এম কামরুল ইসলাম। তিনি বলেন, প্রকল্পগুলোর সুষ্ঠু বাস্তবায়নের মাধ্যমে পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন আরও বেগবান হবে। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন, পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদ, বিএনপি নেতা সোলায়মান আলম, ফরিদ মৃধা, লুৎফর রহমান, ইব্রাহিম প্রধান, মনির উদ্দিন পাঠান মিঠু ছাড়াও স্থানীয় বিএনপি, অঙ্কুশ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত এসব উন্নয়ন কার্যক্রম কালীগঞ্জ পৌরসভার সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com