মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইসলামী যুব মজলিস উপজেলা ও পৌর শাখার আয়োজনে ইফতার মাহফিল ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) শহরতলীর জালালাবাদ গ্যাস অফিস সংলগ্ন প্রাকৃতিক পরিবেশে চা-বাগান ও লেকপাড়ে অনুষ্ঠিত ইফতারে প্রধান অতিথি ছিলেন ইসলামী যুব মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি মো. এহসানুল হক। যুব মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মুস্তাকিম আল মুনতাজের সভাপতিত্বে ও সেক্রেটারি সাদিকুর রহমানের সঞ্চালনায় ইফতারে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক সৈয়দ আতহার জাকওয়ান, জেলা প্রকাশনা সম্পাদক খালিদ সাইফুল্লাহ, ছাত্র মজলিস শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি আশিকুর রহমান চৌধুরী, শ্রীমঙ্গল পৌর যুব মজলিস সভাপতি মাহমুদুল হাসান নাঈম, সেক্রেটারি শেখ সাদি, মৌলভীবাজার জেলা শ্রমিক মজলিসের সহ-সাধারণ সম্পাদক মাসুদ রানা, ছাত্র মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি সাকিব উদ্দিন, সেক্রেটারি মোস্তাফিজুর রহমান। আরো উপস্থিত ছিলেন যুব মজলিসের শ্রীমঙ্গল উপজেলা সহ-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম আলআমিন, সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম জুয়েল, অর্থ সম্পাদক হাবিবুর রহমান,প্রশিক্ষণ সম্পাদক ফাহিম রব্বানি, প্রকাশনা সম্পাদক আব্দুর রাজ্জাক, নির্বাহী সদস্য রুহুল আমিন রুবেল।