রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

সিলেটে ৪ লাখ টাকার ভারতীয় পণ্যসহ কার জব্দ, গ্রেফতার ১

সিলেট ব্যুরো
  • আপডেট সময় বুধবার, ৪ মার্চ, ২০২৬

সিলেটের বিয়ানীবাজারে পুলিশি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় প্রসাধন সামগ্রী ও চকলেটসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে চোরাচালান কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। গত মঙ্গলবার (৩ মার্চ) গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বিয়ানীবাজার থানা পুলিশ জানায়, সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলমের দিক-নির্দেশনায় এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুকের তত্ত্বাবধানে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছবেদ আলীর সহযোগিতায় এসআই হোসাইন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার চারখাই ইউনিয়নের কচকটখা এলাকার লালপুর ব্রিজ সংলগ্ন জকিগঞ্জ-বিয়ানীবাজার সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। তল্লাশিকালে একটি প্রাইভেটকার থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের তালিকায় রয়েছেÍ ৭৮০ পিস পন্ডস ফেসওয়াশ, ১০৮ পিস পন্ডস ব্রাইট বিউটি, ৯০০ পিস গার্নিয়ার ক্রিম, ৭২ পিস ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেসওয়াশ এবং ১ হাজার ৩৮৬ পিস নেসলে কিটক্যাট চকলেট। উদ্ধারকৃত এসব পণ্যের মোট বাজারমূল্য ৩ লাখ ৯০ হাজার ৩৬০ টাকা। এছাড়া চোরাচালান কাজে ব্যবহৃত ১০ লাখ টাকা মূল্যের প্রাইভেটকারটিও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে কানাইঘাট উপজেলার মানিকপুর গ্রামের সমছুদ্দিনের ছেলে আব্দুল হালিমকে(৩৭) গ্রেফতার করা হয়। বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, অবৈধ পণ্য চোরাচালানের অভিযোগে আটককৃত ব্যক্তি এবং পলাতক অপর একজন আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে পুলিশের এই কঠোর অবস্থান ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com