রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

বোয়ালমারী বাজারের ব্যবসায়ীদের সাথে এমপির মতবিনিময়

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ৪ মার্চ, ২০২৬

ফরিদপুরের বোয়ালমারী বাজার বণিক সমিতির কার্যালয়ে স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো: ইলিয়াস মোল্লা। সভায় ব্যবসায়ীদের স্বার্থরক্ষা এবং স্থানীয় বাজারের উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানের শুরুতে বোয়ালমারী বাজার বণিক সমিতির সভাপতি আব্দুস সালাম বাবু ফুলেল শুভেচ্ছা জানিয়ে ড. ইলিয়াস মোল্লাকে স্বাগত জানান। এ সময় তাঁর সাথে সমিতির অন্যান্য সদস্য ও স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপস্থিত ব্যবসায়ীরা বর্তমান বাজার পরিস্থিতি এবং ব্যবসা পরিচালনায় নানাবিধ সুবিধা-অসুবিধার কথা ড. ইলিয়াস মোল্লা এমপির কাছে তুলে ধরেন। তিনি স্থানীয় অর্থনীতির চাকা সচল রাখতে ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
সভায় বোয়ালমারীর বিশিষ্ট ব্যবসায়ীগণ উপস্থিত থেকে তাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করেন। বক্তারা আশা প্রকাশ করেন যে, এ ধরনের মতবিনিময়ের মাধ্যমে বোয়ালমারীর ব্যবসায়িক অঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক মেয়র আব্দুর শুকুর শেখ, পৌর জামায়াতের আমির সৈয়দ নিয়ামুল হাসান, সেক্রেটারী সৈয়দ সাজ্জাদ আলী, বোয়ালমারী বার্তা সম্পাদক অ্যাড. কোরবান আলী, পৌরসভার সাবেক কাউন্সিলর শেখ আজিজুল হক প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com