চট্টগ্রামের লোহাগাড়ায় মাহে রমজানের তাৎপর্য তুলে ধরতে আলোচনা সভা, ইফতার মাহফিল ও সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকাল ৫টায় লোহাগাড়ার বটতলী মোটর স্টেশনে লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যোগে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি এম. সাইফুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ শাহাজাদা মিনহাজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি-অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ,যুগ্ম-সাধারণ সম্পাদক-কাইছার হামিদ তুষার, সাংগঠনিক সম্পাদ, এরশাদ আলম, র্থ সম্পাদক -মোজাহিদ হোছাইন, প্রচার সম্পাদক-এহতেশামুল হক, দপ্তর সম্পাদক-মোক্তার হোসেন, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে -এম.এম. আহমদ মনির, অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক, দেলোয়ার হোসেন রশিদী, রায়হান সিকদার, আবুল কালাম আজাদ, আব্দুল ওয়াহাব, সাত্তার সিকদার, আতাউর রহমান মাসুদ, মোহাম্মদ ইউসুফ, ফাহাদ চৌধুরী, মোছাদ্দেক হোসাইন ও আবু মোঃ আদ নাহিয়ান। এ মাসের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়ন করলে পারস্পরিক সহমর্মিতা ও সৌহার্দ্য বৃদ্ধি পায়। আলোচনা শেষে উপস্থিত সদস্যদের অংশগ্রহণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।