রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

মধুপুরে মন্ত্রী স্বপন ফকিরের পরামর্শে উপজাতি শিবলীমাংসাং এর পুনর্বাসন

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

মধুপুরে ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী টাঙ্গাইল-১ মধুপুর ও ধানবাডী সংসদীয় আসনের মাননীয় মন্ত্রী খন্দকার মাহবুব আনাম স্বপনের (এমপি) পরামর্শে মধুপুরের উপজাতি শীবলী মাংসাংকে সহায়তা প্রধান। গত বুধবার ১২ই ফেব্রুয়ারি মধুপুর উপজেলা প্রশাসন চত্বরে কুড়াগাছা ইউনিয়নের ধরাটী গ্রামের হতদরিদ্র শিবলী মাংসাংকে মধুপুর-ধনবাড়ি আসনের সংসদ সদস্য ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপনের পরামর্শ মোতাবেক দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ১৬ টি ঢেউটিন ও গৃহ নির্মাণ বাবদ মেরামত নগদ টাকা প্রদান করা হলো। কথিত আছে গত কয়েকদিন আগে মধুপুর রাবার বাগান কর্তৃপক্ষ রাবার বাগান সীমানায় তার বসতবাড়ি থাকার কারণে শিবলী মাংশাংকে উচ্ছেদ করেন, এর প্রেক্ষিতে সাংবাদিক বুদ্ধিজীবী এবং এলাকার সাধারণ জনগণ শিবলীমাংসাং এর পক্ষ হয়ে জোরালো প্রতিবাদের ভূমিকা রাখেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর মন্ত্রী মহোদয়ের নিজস্ব উদ্যোগে তাকে এই পুনর্বাসন সহায়তা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মধুপুরের কর্ম বীরখ্যাত প্রশাসক মোঃ জুবায়ের হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলার আইটি কর্মকর্তা মোহাম্মদ আবরারুল ইসলাম শিমুল ও অত্র উপজেলার অন্যান্য কর্মকর্তা বৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com