রমজানুল মোবারক কে সম্মাননা প্রদান করে এ আয়োজন ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সামাজিক ব্যক্তিত্ব ও সাংবাদিকদে নিয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় কর্মরত প্রগতিশীল সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন আগৈলঝাড়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতারপূর্বক আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি মো: শামিমুল ইসলাম শামিম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নাজমুল রিপনের সঞ্চালনা প্রধান অতিথীর বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক, বিশেষ অতিথী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: বায়েজীদ সরদার, আগৈলঝাড়া উপজেলা থানা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা গোলাম মোর্শেদ সজিব বাস্তবায়ন কর্মকর্তা অয়ন শাহা থানা ইঞ্জিনিয়ার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ খান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শিকদার হাফিজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য সারোয়ার হোসেন মিয়া, গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি মো: গিয়াস উদ্দিন মিয়া, সাংবাদিক খন্দকার মনিরুজ্জামান মনির, সাধারন সম্পাদক এস এম জুলফিকার, আগৈলঝাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সরদার হারুন রানা আগৈলঝাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি সাইফুল মৃধা আগৈলঝাড়া বিআরডিবি চেয়াম্যান আক্তারুজ্জামানসহ প্রেসক্লাবের সকল সাংবাদিক বৃন্দ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও সুধীজন উপস্থিত ছিলেন। বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং সমাজে নৈতিকতা, সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান। প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও সুধীজনদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রেস ক্লাবের এমন আয়োজনে সবাই একত্রিত হওয়ায় অনেকেই এটিকে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির একটি গুরুত্বর্পূর্ণ আয়োজন হিসেবে উল্লেখ করেন এবং সকলকে সাধুবাদ জানাই।