রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

নারীদের যে কারণে জয়ত্রী খাওয়া ভালো

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

ঘুমানোর আগে আপনি কী খান বা পান করেন, তা আপনার শারীরিক ও মানসিক সুস্থতার ওপর গভীর প্রভাব ফেলে। বিশেষ করে ব্যস্ত জীবনযাত্রায় নারীদের শরীরকে সুস্থ রাখতে প্রয়োজন বাড়তি যতœ ও পুষ্টি। এমন অবস্থায় একটি সাধারণ মসলার পানীয় প্রাকৃতিকভাবে শরীরের সার্বিক উন্নতিতে সহায়ক হতে পারে, এই মসলাটি হলো জয়ত্রী।
জয়ত্রীর গুরুত্ব
জয়ত্রী আসলে জায়ফলের বীজের বাইরের আবরণ, যা তার সূক্ষ্ম সুগন্ধ ও স্বাদের জন্য পরিচিত। তবে এর উপকারিতা শুধু রান্নায় সীমাবদ্ধ নয়, বরং আয়ুর্বেদিক চিকিৎসায় এটি বহুদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। ঘুম আনা থেকে শুরু করে স্নায়ু শিথিল করা, হজম শক্তি বাড়ানো এবং নারীদের বিশেষ স্বাস্থ্য সমস্যায় এটি কার্যকর ভূমিকা রাখে।
ভালো ঘুমের জন্য কার্যকর
অনেক নারীই মানসিক চাপ, হরমোনের পরিবর্তন বা দৈনন্দিন ব্যস্ততার কারণে অনিদ্রায় ভোগেন। জয়ত্রীতে থাকা প্রাকৃতিক উপাদান স্নায়ুতন্ত্রকে শান্ত করতে সাহায্য করে। এতে থাকা ইউজেনল নামক যৌগ শরীর ও মনকে শিথিল করে, ফলে সহজে ঘুম আসে এবং ঘুমের মান উন্নত হয়।
হরমোনের ভারসাম্য বজায় রাখে
নারীদের জীবনের বিভিন্ন পর্যায়ে-যেমন ঋতুস্রাব, গর্ভাবস্থা বা মেনোপজের হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে। জয়ত্রীতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের ভারসাম্য রক্ষা করতে সহায়তা করে। ফলে মেজাজের ওঠানামা, অনিয়মিত পিরিয়ড বা মেনোপজজনিত অস্বস্তি কমে।
হজম ও অন্ত্রের স্বাস্থ্যে উপকারী
পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য বা বদহজম নারীদের মধ্যে খুব সাধারণ সমস্যা। জয়ত্রী হজমশক্তি বাড়াতে সাহায্য করে এবং পাকস্থলীর কার্যক্রম স্বাভাবিক রাখে। এটি হজম এনজাইম সক্রিয় করে, ফলে খাবার সহজে হজম হয় এবং পেটের অস্বস্তি কমে।
মানসিক চাপ ও উদ্বেগ কমায়
আজকের দ্রুতগতির জীবনে মানসিক চাপ একটি বড় সমস্যা। জয়ত্রীতে থাকা মাইরিস্টিসিন নামক উপাদান মস্তিষ্ককে শান্ত রাখতে সাহায্য করে। এটি স্নায়ুকে শিথিল করে এবং মনকে প্রশান্ত করে, ফলে উদ্বেগ কমে এবং ঘুমের আগে একধরনের স্বস্তি অনুভূত হয়।
ত্বকের যতেœ কার্যকর
স্বাস্থ্যকর ত্বকের জন্য শুধু বাহ্যিক যতœই যথেষ্ট নয়, অভ্যন্তরীণ পুষ্টিও জরুরি। জয়ত্রী অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ, যা ফ্রি র‌্যাডিকেলের ক্ষতি থেকে ত্বককে রক্ষা করে। এটি প্রদাহ কমায়, ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ব্রণের মতো সমস্যাও প্রতিরোধে সহায়তা করে।
পিরিয়ডে সহায়তা করে
পিরিয়ডের সময় অনেক নারীই পেট ব্যথা, ফাঁপা ভাব ও অস্বস্তিতে ভোগেন। জায়ত্রীতে থাকা প্রদাহ-বিরোধী উপাদান এই ব্যথা কমাতে সাহায্য করে। পাশাপাশি এটি মাসিক চক্রকে নিয়মিত রাখতে এবং অস্বস্তি কমাতে কার্যকর ভূমিকা রাখে।
জয়ত্রী একটি সাধারণ মসলা হলেও এর উপকারিতা অসাধারণ। প্রতিদিন ঘুমের আগে অল্প পরিমাণে জয়ত্রী দিয়ে তৈরি পানীয় শরীর ও মনকে সুস্থ রাখতে সাহায্য করতে পারে। প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকার জন্য এটি হতে পারে একটি সহজ ও কার্যকর অভ্যাস।
সূত্র: মায়ো ক্লিনিক, টাইমস অব ইন্ডিয়া




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com