রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

গরমে ডিহাইড্রেশন দূর করতে আখের রসই যথেষ্ট

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

তীব্র গরমে ঘামের সঙ্গে শরীর থেকে বেরিয়ে যায় প্রয়োজনীয় জলীয় অংশ, ফলে দেখা দেয় ডিহাইড্রেশনের সমস্যা। লেবুপানি বা শসার রস সাময়িক স্বস্তি দিলেও, শরীরকে ভেতর থেকে চাঙা রাখতে আখের রসের জুড়ি মেলা ভার। প্রাকৃতিক প্রতিষেধক হিসেবে কাজ করা এই পানীয় শুধু ক্লান্তি দূর করতেই নয়, ত্বক ও শরীরের জন্যও দারুণ উপকারী।
আখের রস শতভাগ প্রাকৃতিক একটি পানীয়, যাতে কোনো ক্ষতিকারক উপাদান নেই। এটি শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং ভাইরাস ও ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি কমায়। তাই গরমের দিনে এটি হতে পারে পারফেক্ট একটি পানীয়।
পুষ্টিগুণে ভরপুর
আখে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের টক্সিন দূর করতে সাহায্য করে। পাশাপাশি এটি শরীরে দ্রুত এনার্জি জোগায়। এছাড়া আখের রসে থাকা ফাইবার ও বিভিন্ন মাইক্রো-মিনারেলস শরীরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পুষ্টিবিদদের মতে, সকালে খালি পেটে এক গ্লাস আখের রস পান করলে তা শুধু তৃষ্ণা মেটায় না, বরং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সারাদিনের জন্য শক্তি জোগায়।
তাৎক্ষণিক শক্তির উৎসআখের রসে রয়েছে প্রাকৃতিক গ্লুকোজ, যা খুব দ্রুত রক্তে মিশে শরীরকে চাঙ্গা করে তোলে। তাই সকালে খালি পেটে এটি পান করলে সারাদিন কাজ করার শক্তি পাওয়া যায় এবং ক্লান্তি দূরে থাকে। গরমে যারা দ্রুত ক্লান্ত হয়ে পড়েন, তাদের জন্য এটি একটি দারুণ সমাধান।
পানিশূন্যতা রোধে কার্যকর
গ্রীষ্মের প্রচ- দাবদাহে শরীর খুব দ্রুত জলশূন্য হয়ে পড়ে। এই সময় আখের রস শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। ফলে দীর্ঘক্ষণ রোদে থাকলেও মাথা ঘোরা, দুর্বলতা বা ক্লান্তির মতো সমস্যা অনেকটাই কমে যায়। এ কারণেই রাস্তার ধারের আখের রসের দোকানগুলোতে ভিড় লক্ষ্য করা যায়।
হজমে সহায়ক ও পেটের যতেœ
বর্তমানের ব্যস্ত ও অনিয়মিত জীবনযাত্রার কারণে অনেকেই পেটের সমস্যায় ভোগেন। আখের রসে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। নিয়মিত এটি পান করলে পেট পরিষ্কার থাকে এবং শরীর হালকা অনুভূত হয়।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
আখের রসে রয়েছে ভিটামিন সি, আয়রন ও ক্যালসিয়ামের মতো গুরুত্বপূর্ণ উপাদান, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। এটি সংক্রমণের ঝুঁকি কমায় এবং শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে।
নিয়মিত আখের রস পান করলে হাড়ের স্বাস্থ্য ভালো থাকে এবং শরীর বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াই করার সক্ষমতা অর্জন করে। যদিও আখের রস খুবই উপকারী, তবে রাস্তার ধারে কেনা রস পান করার সময় পরিচ্ছন্নতার বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে। অপরিষ্কার পরিবেশে তৈরি রস স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
গরমের দিনে আখের রস শুধু তৃষ্ণা মেটানোর পানীয় নয়, বরং এটি শরীরকে সুস্থ, সতেজ ও শক্তিশালী রাখতে একটি প্রাকৃতিক সমাধান। নিয়মিত ও পরিমিত পরিমাণে আখের রস পান করলে গরমের ক্লান্তি সহজেই দূর করা সম্ভব।
সূত্র: এনডিটিভি, হেলথ লাইন, ইন্ডিয়া নিউজ




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com