রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

তবুও মন খারাপ শাকিব ভক্তদের

বিনোদন:
  • আপডেট সময় রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

ঢালিউডের দুই জনপ্রিয় তারকা সিয়াম আহমেদ ও শাকিব খান। তাদের দুজনকে ঘিরে নতুন করে উত্তাপ ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি একটি অনুষ্ঠানে সিয়ামের দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক। সেটিই এখন দুই তারকার ভক্তদের মধ্যে বিভক্ত প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
হল মালিকদের এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিয়াম আহমেদ নিজের কাজের ধরন ও পেশাদারিত্ব নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, তিনি এমন কোনো শিল্পী নন যিনি সহশিল্পী বা প্রযোজকের ওপর চাপ সৃষ্টি করেন, কিংবা সিনেমার গান, কাস্টিং বা মুক্তির তারিখ নিজের ইচ্ছামতো নির্ধারণ করেন।
সিয়ামের এই মন্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। অনেক নেটিজেনের ধারণা, সিয়ামের বক্তব্য পরোক্ষভাবে শাকিব খানকে ইঙ্গিত করে বলা হয়েছে। যদিও তিনি সরাসরি কারও নাম উল্লেখ করেননি।
এরপর থেকেই বিষয়টি নিয়ে দুই তারকার ভক্তদের মধ্যে শুরু হয় বাকবিত-া। শাকিব খানের ভক্তদের একাংশ সিয়ামের বক্তব্যকে কটাক্ষ হিসেবে দেখছেন এবং সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন। অন্যদিকে সিয়ামের সমর্থকরাও পাল্টা প্রতিক্রিয়া জানাচ্ছেন।
চলচ্চিত্রপাড়ার বিশ্লেষকদের মতে, এই বিতর্ক ঢাকাই সিনেমার অভ্যন্তরীণ প্রভাব ও তারকাকেন্দ্রিক সিদ্ধান্ত গ্রহণের বিষয়টিকেই সামনে এনেছে। কারও মতে, এটি নতুন প্রজন্মের শিল্পীদের পেশাদারিত্ব নিয়ে অবস্থান জানানোর একটি প্রকাশও হতে পারে।
এদিকে বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত শাকিব খানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সিয়াম আহমেদও এ বিষয়ে আর কোনো মন্তব্য করেননি। ফলে বিতর্কটি আপাতত সামাজিক মাধ্যমেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com