রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

উলিপুরে ধানক্ষেতে জাতীয় স্মৃতিসৌধের নকশা ফুটিয়ে তুললেন স্কুলশিক্ষক

মোবাশ্বারুল ইসলাম মুরাদ (উলিপুর) কুড়িগ্রাম
  • আপডেট সময় সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

কুড়িগ্রামের উলিপুরে ধানক্ষেতে জাতীয় স্মৃতিসৌধের নকশা ফুটিয়ে আবারো আলোচনায় পৌর শহরের পুর্ব নাও ডাঙ্গা উলিপুর পৌর সভার ২ নং ওয়ার্ডের আবু বক্কর সিদ্দিকের ছেলে প্রাইমারী স্কুল শিক্ষক জাফর সাদিক। কুড়িগ্রামের উলিপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাফর সাদিক আবারো আলোচনায়। এবারে বেগুনি ধানের চারা দিয়ে ধানক্ষেতে জাতীয় স্মৃতিসৌধের আদল ফুটিয়ে তুলেছেন তিনি। এর আগে ধানক্ষেতে জাতীয় ফুল, পতাকা আর দেশের মানচিত্রের নকশা ফুটিয়ে তুলেছিলেন এই স্কুল শিক্ষক। জাফর সাদিক সিডের ১ নং প্রজেক্টে চলতি বোরো মৌসুমে প্রায় ১৭ বিঘা জমিতে ব্রি ধান ১০০, ১০২,১০৮,১১৩,১১৪, রড মিনিকেট, বাসমতি ও ব্লাকরাইস জাত চাষ করেছেন। সেই প্রজেক্টে ব্রি ধান ১১৩ এর ক্ষেতে বেগুনি ধানের চারা দিয়ে স্মৃতিসৌধ এঁকেছেন। পেশায় শিক্ষক হলেও কৃষির প্রতি আলাদা ভালোবাসা রয়েছে জাফর সাদিকের। নিয়মিত পাঠদানের পাশাপাশি তিনি নিজের জমিতে চাষাবাদ করেন। পথচারী এস এস সি পরিক্ষাথী আকিব হাসান শরিফ উদ্দিন, আমিনুল ইসলামসহ অনেকেই বলেন, আমরা শুনে অনেক দুর থেকে এসেছি এখানে এসে আমরা ছবি তুললাম খুবেই ভালো লাগলো। এতে করে আমরা নতুন প্রজন্ম ৭১ ইতিহাস সম্পর্কে জানতে পারবো। স্থানীয় আলামিন মিয়া বলেন, জাফর সাদিক স্কুল শিক্ষক হয়ে ও সে যে কৃষি কাজ করছে আমাদের তা ভাবিয়ে তোলে। সখের বসে সে করেছে। সত্যি আমাদের সে এলাকার গর্ব। উলিপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাফর সাদিক বলেন, ‘শিক্ষকতা আমার পেশা, কৃষি আমার নেশা, আর দেশপ্রেম আমার রক্তে মিশে থাকা বিশ্বাস। সেই বিশ্বাস থেকেই কৃষিক্ষেত্রকে দেশপ্রেম জাগানোর সৃজনশীল মাধ্যম হিসেবে ব্যবহার করছি। উলিপুর টু রাজারহাটের ব্যস্ততম সড়কের ধারে থাকা তার ধানক্ষেত প্রতিদিন শত শত মানুষের নজর কাড়ে। দূর থেকেই দেখা যায় ধানের চারা দিয়ে তৈরি স্মৃতিসৌধের নকশা। পথচারীদের অনেকেই থেমে ছবি তোলেন এবং স্মরণ করেন স্বাধীনতার রক্তঝরা ইতিহাস। তিনি আরো বলেন, নতুন প্রজন্মকে ইতিহাস জানতে হবে। বিদ্যালয়ে আমি বইয়ের মাধ্যমে শেখাই, আর মাঠে মাটির মাধ্যমে তুলে ধরি সেই ইতিহাসের বীরত্ব। শত শত পথচারী এখানে আসছেন। এতে আমার মন শান্তি হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com