রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

মুখোশ পরে জুলাইযোদ্ধা তামিম মির্জার ওপর হামলা

সাতকানিয়া (চট্রগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

একজন স্বীকৃত জুলাইযোদ্ধার উপর ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। রবিবার(৫ এপ্রিল)বিকেলে চট্টগ্রাম নগরীর প্রবেশমুখ নতুন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। হামলার শিকার জুলাইযোদ্ধার নাম মোহাম্মদ তামিম ওরফে তামিম মির্জা। তিনি চট্টগ্রাম সরকারি কলেজের মেধাবী ছাত্র ও লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মালপুকুরিয়া এলাকার হাফেজ আনওয়ারুল হকের ছেলে। হামলার শিকার হওয়া তামিমের ছোট চাচা দিদারুল আলম জানান, তামিম হল জুলাই আন্দোলনে সম্মুখসারীর যোদ্ধা। বৈষম্যবিরোধী আন্দোলনে তার অবদান সম্পর্কে সবাই অবগত। তার ওপর এভাবে হামলা করা অত্যন্ত দুঃখজনক। এধরনের ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।আজ নতুন ব্রিজ এলাকায় মুখোশধারীর হামলায় তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্তসহ গুরুতর আঘাতপ্রাপ্ত হন। বর্তমানে তামিম মির্জা চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে ঘটনার পরপরই ফেসবুক লাইভে এসে ঘটনার বর্ণনা দেন তামিম মির্জা। নাজুক অবস্থায় তিনি বলেন, আমাকে মেরে ফেললেও আমি আমার পথ থেকে এক ফোটাও নড়ব না। অসম্ভব বাজেভাবে আমাকে মেরেছে। হয় ছাত্রদল না হয় ছাত্রলীগ নতুন ব্রিজ এলাকায় আমার ওপর হামলা করেছে। তিনি আরো বলেন, ‘আমাকে মেরে ফেললেও আমি দেশের পক্ষে কথা বলা ছাড়ব না। এদিকে এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামের তরুণ সমাজ ক্ষোভে ফেটে পড়েন। তাদেরকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক পোস্ট দিতে দেখা যায়। তারা নতুন ব্রিজ এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। এ সময় জুলাই আন্দোলন চলাকালে তামিম মির্জার বিভিন্ন মিটিং-মিছিলের ভিতিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক এ শেয়ার দিতে দেখা যায়। এদিকে এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন চট্টগ্রাম-১৫ আসনের জাতীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি বলেন, একজন স্বীকৃত জুলাইযোদ্ধা এমন ন্যাক্কারজনক হামলার শিকার হওয়া কোনোভাবেই মেনে নেয়া যায় না। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com