গাজীপুর সিটি কর্পোরেশনের ৪২ নম্বর ওয়ার্ডের পূবাইলের বিন্দান এলাকায় ‘এরাবিয়ান গ্লোবাল সিটি’ নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুমোদনহীন আবাসন প্রকল্পের সাইনবোর্ড টাঙিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সরকারি অনুমোদন ছাড়াই আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে স্বল্প আয়ের মানুষকে প্লট বিক্রির প্রলোভন দেখানো হচ্ছে। সাইনবোর্ড ঘিরে বিভ্রান্তি এলাকাবাসীর অভিযোগ, মাসিক দুই হাজার টাকা কিংবা বার্ষিক ১০ হাজার টাকায় কৃষিজমি ভাড়া নিয়ে সেখানে বড় আকারের ‘এরাবিয়ান গ্লোবাল সিটি’ প্রকল্পের সাইনবোর্ড বসানো হয়েছে। বোর্ডে “সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর” আবাসন প্রকল্পের দাবি এবং পাশে “দার প্রপার্টিস ডেভেলপারস লি:” নাম উল্লেখ থাকায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। স্থানীয়দের মতে, এতে এমন ধারণা সৃষ্টি হচ্ছে যে আশপাশের বিশাল এলাকা কোম্পানির মালিকানাধীন। ফলে জমি কেনাবেচায় স্থবিরতা দেখা দিয়েছে এবং প্রকৃত জমির মালিকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। একজন জমির মালিক (নাম প্রকাশে অনিচ্ছুক) অভিযোগ করে বলেন, “আগেও ভাওয়াল হ্যাভেন সিটি ও ফ্রেশ সিটি নামে প্রতিষ্ঠান মাসিক ভাড়ায় সাইনবোর্ড বসিয়েছিল। কিছুদিন পর তারা ভাড়া দেওয়া বন্ধ করে দেয়, কিন্তু বোর্ড সরায়নি। এখন আবার নতুন নামে একই কৌশল চলছে। স্থানীয় বাসিন্দা নূর মোহাম্মদ ও ইমরান জানান, কোনো জমি ক্রয় না করেই ভাড়ার প্রলোভন দেখিয়ে সাইনবোর্ড ব্যবহার করা হচ্ছে, যা সহজ-সরল মানুষকে বিভ্রান্ত করছে। তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেছেন। কোম্পানির বক্তব্য কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট বলে পরিচিত স্থানীয় রাজন, যিনি নিজেকে প্রজেক্ট ম্যানেজার হিসেবে পরিচয় দিয়েছেন, জানান- বিন্দান বাদুরতলা মৌজায় পরীক্ষামূলক প্রচারের জন্য কিছু সাইনবোর্ড লাগানো হয়েছে। কিছু জমি খোলা স্ট্যাম্পে বায়না করা হয়েছে। তবে তার দাবির পক্ষে কোনো লিখিত অনুমোদন বা বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি। অন্যদিকে, প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার ইব্রাহিম খলিল বলেন, তারা পূবাইলে নতুন আবাসন প্রকল্প চালুর পরিকল্পনা করছেন, তবে এখনো জমি ক্রয় সম্পন্ন হয়নি। অনুমোদনের কোনো তথ্য নেই এধুরঢ়ঁৎ ঈরঃু ঈড়ৎঢ়ড়ৎধঃরড়হ-এর প্রধান নগর পরিকল্পনা কর্মকর্তা ড. সৈয়দা সায়ফা বিনতে আলম জানান, এরাবিয়ান গ্লোবাল সিটি নামে কোনো আবাসন প্রকল্পের অনুমোদন আমাদের কাছে নেই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ভূমি সহকারী কর্মকর্তাও জানান, অনুমোদন ছাড়া প্লট বিক্রি বা অর্থ সংগ্রহ বেআইনি এবং লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ড্যাপের বাইরে প্রকল্প হলে বেআইনি জধলফযধহর টহহধুধহ কধৎঃৎরঢ়ধশশযধ-এর আওতাধীন ডিটেইলস এরিয়া প্ল্যান (ড্যাপ) অনুযায়ী, কৃষিজমি বা জলাশয় শ্রেণির জমিতে অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প গ্রহণ করা সম্পূর্ণ অবৈধ। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ড্যাপের বাইরে এ ধরনের কার্যক্রম প্রতারণার শামিল হতে পারে। বিশেষজ্ঞদের সতর্কবার্তা আবাসন খাতের সংগঠন ইধহমষধফবংয খধহফ উবাবষড়ঢ়বৎং অংংড়পরধঃরড়হ জানিয়েছে, ‘এরাবিয়ান গ্লোবাল সিটি’ তাদের তালিকাভুক্ত কোনো সদস্য নয়। পরিবেশবিদ ও সিনিয়র সাংবাদিক কধষবসঁষষধয ওয়নধষ বলেন, অনুমোদন ছাড়া আবাসন প্রকল্পের নামে জমি বিক্রির প্রবণতা পুরো খাতের জন্য হুমকি এবং এতে সাধারণ মানুষের আস্থা নষ্ট হয়। হাইকোর্টের আইনজীবী অনঁষ কধষধস অুধফ বলেন, অনুমোদনহীন প্লট বিক্রয় বা যৌথ বিনিয়োগ প্রকল্প আইনত প্রতারণা হিসেবে গণ্য হতে পারে, এবং এ ক্ষেত্রে রাষ্ট্র মামলা করতে পারে। দুদকের এক কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্তের আওতায় আনা হবে। প্রশাসনের হস্তক্ষেপ কামনা স্থানীয় বাসিন্দারা বলছেন, দ্রুত তদন্ত করে প্রকল্পের বৈধতা যাচাই করা জরুরি। অনুমোদনহীন প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নেওয়ার আশঙ্কা থাকায় তারা কঠোর প্রশাসনিক পদক্ষেপ দাবি করেছেন। পুবাইলের বিন্দান এলাকার বাসিন্দারা এখন সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর উদ্যোগের অপেক্ষায় রয়েছেন।