রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

তারেক রহমানের নির্দেশে: মাদকের বিরুদ্ধের সাথে চলবে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান-আমান উল্ল্হ আমান

শামীম আহম্মেদ (কেরাণীগঞ্জ) ঢাকা
  • আপডেট সময় সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

ঢাকা-২ আসনের এমপি ও সাবেক ডাকসুর ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, তারেক রহমানের নির্দেশে মাদকের বিরুদ্ধের সাথে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলবে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এক জন আদর্শবান ব্যক্তি। সে ট্রাফিক সিঙ্গেল মেনে চলছেন, গাড়ি থামিয়ে নিজ হাতে রাস্তা ঘাটের ময়লা আবর্জনা পরিস্কার করছেন। যেটা এই দেশের কখনো কোন প্রধানমন্ত্রী করেননি। তিনি একজন দৃষ্টান্তমূলক প্রধানমন্ত্রী। গতকাল সোমবার সাকলে কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো উমর ফারুক এর সভাপতিত্বে মাসিক আইন শৃঙ্খলা মিটিংয়ে বক্তব্যে তিনি এসব কথা বলে বলেন। তিনি আরোও বলেন, আওয়ামী লীগের নেতা কর্মীরা এখনো শেষ হয়ে যায়নি। কেরাণীগঞ্জের বিভিন্ন রিসোর্ট ও হাউজিংয়ে রাতের আধারে গোপনে মিটিং করে চলছে। স্থানীয় নেতা কর্মীদের সেই বিষয় সজাগ থাকার দৃষ্টি আকর্ষণ করেন। তিনি আরও বলেন কেরাণীগঞ্জে মাদক নিয়ন্ত্রণ করতে হবে। মাদকের ব্যাপাওে কোন প্রকার সমঝোতা চলবে না। ট্রাফিক জ্যামের এর বিরুদ্ধে বলেন বুড়িগঙ্গা তৃতীয় সেতু ওয়াজপুর বসিল্লার সংযোগ রাস্তার উপর স্টেট ফাস্ট ট্রান্সফরের অসংখ্য পরিবহন রাস্তার উপর ও রাস্তার দুপাশে পার্কিং ও কলাতিয়া বাজার সংলগ্ন ব্রিজের উপর সিএনজি স্টেশন করা হয়। এতে করে জনগণের দুর্ভোগ সৃষ্টি হয়। এটি দ্রুত অপসারণ করার দাবি জানান। কেরাণীগঞ্জের জুলাই শহীদ রিয়াজের স্মৃতি ফলক দ্রুত করতে হবে বলে জানান। তা জুলাইয়ের আগে সমাপ্ত করার আশাবাদ ব্যাক্ত করেন। মাসিক আইনশৃঙ্খলা মিটিংয়ে ঢাকা জেলার বিএনপির সাধারণ সম্পাদক ও কেরাণীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার বিএনপির সভাপতি এডভোকেট নিপুন রায় তার বক্তব্যে বলেন, কেরাণীগঞ্জ আবাসিক এলাকায় যতাতত্র রাসায়নিক কল কারখানা থাকবে না। যাহারা অবৈধভাবে কলকারখানা তৈরি করবে তাদের বিরুদ্ধে আইনুগত ব্যবস্থা নেওয়া হবে। আমি অন্যায় করি না, আমি অন্যায় কাজে সহযোগিতাও করব না। তিনি আরও বলেন ময়লা ব্যবস্থাপনায় সকলকে সচেতন হতে হবে। ময়লা টেন্ডার একটা দুঃখজনক। সকলের পরামর্শ নিয়ে এটা ডাম্পিং করতে হবে। মাসিক আইন শৃঙ্খলা মিটিংয়ে আরও বক্তব্য রাখেন, কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম, শাক্তা ইউনিয়ন পরিষদের প্রশাসক উপজেলা একাডেমিক সুপার ভাইজার হালিমা আক্তার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম তাল্লুকদার, কেরানীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি বেদোরা আলী শিমুল,সাধারণ সম্পাদক মো.বাবুল মিয়া, কেরাণীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল গনি, সাধারণ সম্পাদক এসএম শামীম উদ্দিন প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com