রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

কবিতা ও উপন্যাস একটি দেশ সমাজ বদলে দিতে পারে :কবি হাসান আলীম

প্রেসবিজ্ঞপ্তি
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
প্রধানঅতিথির বক্তব্য রাখেন কবি হাসান আলীম

কবিতা বাংলাদেশ’এর সম্মানিত সহসভাপতি কবি হাসান আলীম বলেছেন, শক্তিশালী গান,কবিতা ও উপন্যাস একটি দেশ সমাজ বদলে দিতে পারে। পুরানো ব্যবস্থা ভেঙে নতুন বাংলাদেশ গড়তে হবে। তবেই জুলাইয়ের চেতনার বাস্তবায়ন হবে। বৈষম্য দূর হবে। মানুষ অধিকার ফিরে পাবে। একটি শক্তিশালী গান,কবিতা ও উপন্যাস সমাজ পরিবর্তনে কীভাবে ভূমিকা পালন করে, সেই উদাহরণ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা, রণ সঙ্গীত, ম্যক্সিম গোর্কির ‘মা’ উপন্যাস। মানবিক দেশ গড়ার পথে বাধা এ ভোগবাদী ফ্যাসিস্টব্যবস্থা এ বাধা দূর করতে কবি সাহিত্যিকদের কলমকে করতে হবে সংগ্রামের হাতিয়ারে পরিণত করতে হবে।
তিনি সৃজনধারা-বিসিএ’র ৭০তম সাহিত্যসভায় ও ঈদ পুনর্মিলনী গত ৪ এপ্রিল প্রধানঅতিথির বক্তব্যে এ কথা বলেছেন। বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি জনাব আবেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সাহিত্যসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের খ্যাতিমান কবি সোলায়মান আহসান ও দৈনিক নয়া দিগন্তের সাহিত্য সম্পাদক বিশিষ্ট কবি জাকির আবু জাফর। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন কবি নাসির হেলাল, কবি ও গবেষক ড. ইয়াহ্ইয়া মান্নান, কথাসাহিত্যিক নাসীমুল বারী, কবি আতিক হেলাল। স্বাগত বক্তব্য পেশ করেন বিসিএ’র সম্মানিত সেক্রেটারি কবি ইবরাহীম বাহারী।
কবি নাঈম আল ইসলাম মাহিনের উপস্থাপনায় হাফেজ শেখ আনাস এর কুরআনুল কারিম তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বরচিত লেখা পাঠে সরাসরি অংশগ্রহণ করেন অসংখ্য নবীন প্রবীণ কবি ও লেখকবৃন্দ। তাদের মধ্যে অন্যতম কবি ইবরাহীম বাহারী, সাংবাদিক হারুন ইবনে শাহাদাত, কবি মুন্সি বোরহান মাহমুদ, কবি আর কে শাব্বীর আহমদ ,রবিউল মাশরাফী, কবি আমিনুল ইসলাম, কবি রফিক উল আলম, কবি তাজ ইসলাম, কবি শাহীন সৈকত, ড. মনসুর ফিরোজী, কবি শেখ বিপ্লব হোসেন, কবি আরিফ হোসেন সবুজ, কবি রবিউল খন্দকার, কবি আব্দুল্লাহ আল মাহমুদ, কবি শাহজাহান সানু, ডা: জাহিদ হোসেন, কবি রহমান মাজিদ, কবি রানা হামিদ, কবি নোমান সাদিক, কবি সাইফ আলী, কবি সাগর হাওলাদার, কবি আবদুল্লাহ আল হাসিব, ড. এমদাদুল হক হেলালী, কবি স্বরেআ কাদির, কবি নাঈম আল ইসলাম মাহিন, কবি শহীদ সিরাজী প্রমুখ। পুথি পাঠ করেন কবি জালাল খান ইউসুফী। অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন শিল্পী মিরাদুল মুনিম, শিল্পী শোয়াইব আহমেদ ও তাঁর সঙ্গীরা। প্রধান অতিথি কবি হাসান আলিম বিভিন্ন সাহিত্যের প্রখ্যাত কবিদের সাহিত্যকর্ম পর্যালোচনা করেন । তিনি কবি ও লেখকদের দিক নির্দেশনামুলক পরামর্শ দেন। কবিতা লেখার কলাকৌশল নিয়েও আলোচনা করেন। বিশিষ্ট কবি সোলায়মান আহসান বক্তব্যে তাঁর কবি হয়ে বেড়ে ওঠার গল্প শোনান ও নিজের লেখা গ্রন্থের কিছু দিক তুলে ধরে কবিতা পাঠ পাঠ করেন। দৈনিক নয়া দিগন্তের সাহিত্য সম্পাদক বিশিষ্ট কবি জাকির আবু জাফর কবিতার আদি ইতিহাস চমৎকারভাবে তুলে ধরেন। বিশেষ করে ইসলামী কবিদের পরিচিতি, লেখার প্রতিপাদ্য বিষয় ও বৈশিষ্ট্য স্থাপন করেন; যা সকলকে মুগ্ধ করে। গুরুত্বপূর্ণ বক্তব্য ছাড়াও ড. ইয়াহিয়া মান্নান ও কবি আতিক হেলাল নিজের লেখা কবিতা পাঠ করেন। বক্তব্য রাখেন কবি নাসির হেলাল, কথাসাহিত্যিক নাসিমুল বারী, কবি মুর্শিদ উল আলম, জনাব সুলতান মাহমুদ। লেখা পাঠ ও সকলের পাণ্ডিত্যপূর্ণ আলোচনা কবি ও লেখকগণকে অনুপ্রাণিত করে। সুস্থ সংস্কৃতি বিকাশে এ ধরনের সাহিত্যসভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সকলে মতামত ব্যক্ত করেন। আনুষ্ঠানে উপস্থিত কবিদের ২০২৬ ‘এর বই মেলায় প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচিত হয়। নিম্নোক্ত লেখকগণের বইয়ের মোড়ক উন্মোচিত হয় –
১. কবি হারুন ইবনে শাহাদত – অপারেশন মাসাদা (কিশোর থ্রিলার) ২. কবি শাহীন সৈকত – জলের শব্দে তোমার ঘ্রাণ (কাব্যগ্রন্থ) ৩. কবি আর কে শাব্বীর আহমেদ-বেলা ডোবার আগে (আত্ম সচেতনতামূলক গ্রন্থ) ৪. কবি শহীদ সিরাজী –
চেয়ে চেয়ে দেখছি (কাব্যগ্রন্থ) অনুষ্ঠানের শেষ পর্যায়ে সভার সভাপতি জনাব আবেদুর রহমান সুস্থ সংস্কৃতি চর্চায় সৃজনধারার বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন ও সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
ধন্যবাদ জ্ঞাপন করেন বিসিএ’র সাহিত্য সম্পাদক কবি শহীদ সিরাজী। তিনি সৃজনধারার ৭০ তম সাহিত্যসভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে কবি ও লেখকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সভাকে সফল করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। শেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com