পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলাধীন ৯নং কলারদোয়ানিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ কলারাদোয়ানিয়ায় আন্ত ডাকাত দলের সদস্য দুলাল রাঢ়ী(২৮) নিহত হয়েছে। জানা গেছে ১৮ এপ্রিল দিবাগত গভীর রাতে উপজেলার দক্ষিণ কলারদোয়ানির ৮নং কলারদোয়ানিয়ার নাজমুল হাসান(৪৪), পিতা-মৃত: আব্দুর রব কাঞ্চন এর বাড়ীতে আন্ত জেলা ডাকাত দলের ৭ সদস্য ডাকাতি করতে ঘরে প্রবেশ করে ঘর মালিক নাজমুল হাসান ও তার ছেলে তাহসিনুল হাসান মিশকাত(১৯) এর প্রতিরোধের মুখে ডাকাত সদস্যরা ঘর মালিক ও তার ছেলেকে কুপিয়ে গুরতর আহত করে। এ সময় নাজমুল, মিশকাত ও নাজমুলের স্ত্রী জেসমিনের ডাক-চিৎকারে স্থানীয় শত শত বিক্ষিপ্ত জনতা উপস্থিত হইলে ডাকাত দলের ৬ সদস্য পালিয়ে গেলেও দুলাল রাঢ়ী বিক্ষিপ্ত জনতার মারপিটে গুরুতর আহত হয়। এ সময় নাজিরপুর থানা পুলিশ সংবাদ পেয়ে অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স ও বৈঠাকাটা পুলিশ ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌছাইয়া আহত ডাকাতকে জীবিত অবস্থায় উদ্ধার করিয়া নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া আসলে আহত ডাকাত চিকিৎস্যাধীন অবস্থায় মৃত্যুবরণ করে বলে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনার সংবাদ পেয়ে দ্রুত পিরোজপুর জেলার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান নাজিরপুরে এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে নাজিরপুর থানায় যোগাযোগ করা হলে জানা যায় যে, এ ঘটনায় পৃথক দুইটি মামলার প্রস্তুতি চলছে, লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে প্রেরণ করা হয়েছে, লাশের পরিচয় সনাক্ত করা হয়েছে, মৃত ডাকাত দুলাল রাঢ়ী(২৮) এর বাড়ী বরিশাল জেলার হিজলা উপজেলায়। বাকী ডাকাতদের পরিচয় সনাক্ত করতে পুলিশের তদন্ত কার্য অব্যহত আছে বলে এ প্রতিনিধিকে জানান।
সংবাদ শিরোনাম
নাজিরপুরে জনতার হাতে ডাকাত সন্দেহে নিহত
-
আকরাম আলী ডাকুয়া (নাজিরপুর) পিরোজপুর - আপডেট সময় ০৩:১১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- 238
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
























