বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম ::
যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতায় এগিয়ে আসছে পাকিস্তান পর্যাপ্ত তেল আছে, পাম্পে দীর্ঘ লাইন দেওয়ার প্রয়োজন নেই: জ্বালানিমন্ত্রী সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেফতার জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দেওয়ার অধ্যাদেশ গ্রহণ করবে সরকারি দল : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালকের সাক্ষাৎ ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি সুযোগ সীমিত: ফেসবুক পোস্টেই আয় ৩ হাজার ডলার বৃষ্টিতে চুলের যতœ নেবেন হ-য-ব-র-ল অবস্থায়ও ভালো আয় করছে শাকিব খানের ‘প্রিন্স’ শাওয়ালের ছয় রোজা: অল্প আমলে সারা বছরের সওয়াব

আফগানদের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৮ জুন, ২০২৩

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণার একদিন পর টি-টোয়েন্টি দলও ঘোষণা করেছে বাংলাদেশ।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি মাঠে গড়াবে ১৪ ও ১৬ জুলাই।
এই সিরিজের দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব ও পেসার এবাদত হোসেন। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে দলে থাকা উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনিকের জায়গা হয়নি এবার। এর বাইরে আর তেমন বদল আসেনি দলে। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে রেকর্ড জয় পেয়েছে বাংলাদেশ। ঈদের পর ৫ জুলাই থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৪ ও ১৬ জুলাই হবে দুটি টি-টোয়েন্টি ম্যাচ।
টি-টোয়েন্টি স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, শামিম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও আফিফ হোসেন ধ্রুব।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com