ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

তিন বছর ধরে বর্ষায় চারা রোপণ ও বিতরণ করছেন শাহিন গাজী

বর্ষা এলেই হাতে গাছের চারা তুলে নেন সাইফুদ্দিন শাহিন গাজী। মঙ্গলবার সকাল ১০টা থেকে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বিভিন্ন এলাকায় তাঁর উদ্যোগে শুরু হয়েছে ফলজ ও বনজ গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি। বর্ষা মৌসুমে ব্যক্তিগত উদ্যোগে টানা তিন বছর ধরে এ কর্মসূচি পালন করে আসছেন তিনি। এবারও ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৭ শতাধিক ফলজ ও বনজ গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। শংকরপাশা ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মানুষের বাড়ির আঙিনায় গিয়ে ফলজ ও বনজ গাছ রোপণ করছেন শাহিন গাজী। শুধু রোপণই নয়, স্থানীয় মানুষের মধ্যেও বিতরণ করছেন চারা। ‘বেশি বেশি ফলজ বৃক্ষ রোপণ করুন, পাখিদের খাবারের ব্যবস্থা করুন এবং শিশুদের পুষ্টির অভাব দূর করুন’Ñএই স্লোগান সামনে রেখে সম্প্রতি শংকরপাশা ইউনিয়নের বাদখালী, বাদুরা, বাইনখালী ও বাদখালী গ্রামের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মধ্যে এসব চারা বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে চারা রোপণ করা হয়। বিতরণ ও রোপণ করা চারার মধ্যে রয়েছে জলপাই, আমড়া, আম, কাঁঠাল, পেয়ারা, নিম, মাল্টাসহ ১৩ প্রজাতির ফলজ ও বনজ গাছ। কর্মসূচির উদ্যোক্তা সাইফুদ্দিন শাহিন গাজী মতিঝিল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ফলজ গাছ মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি পাখিসহ বিভিন্ন প্রাণীর খাবারের জোগানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাইফুদ্দিন শাহিন গাজী বলেন, ‘তিন বছর ধরে ব্যক্তিগত উদ্যোগে প্রতি বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকায় গাছের চারা রোপণ ও বিতরণ করে আসছি। শুধু গাছ লাগালেই হবে না, লাগানো গাছের পরিচর্যা ও সংরক্ষণও করতে হবে। একটি গাছ বড় হলে তা মানুষের পাশাপাশি পাখি ও অন্যান্য প্রাণীরও উপকারে আসে।’
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষার পাশাপাশি মানুষের পুষ্টির চাহিদা পূরণে প্রত্যেকেরই বেশি বেশি ফলজ ও বনজ গাছ লাগানো উচিত। বাড়ির আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান ও খালি জায়গায় গাছ লাগানোর মাধ্যমে সবাই এ কাজে যুক্ত হতে পারেন। বৃক্ষরোপণ কর্মসূচিতে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কুসুমিয়া আক্তার, সংশ্লিষ্ট স্কুল কমিটির সহ-সভাপতি কাওসার আহমদসহ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী, সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

তিন বছর ধরে বর্ষায় চারা রোপণ ও বিতরণ করছেন শাহিন গাজী

আপডেট সময় ০২:২৭:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬