ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

শেরপুরে নকলায় নারীদের আত্মকর্মসংস্থানে নতুন দিগন্ত, নৈপুণ্য কুটির শিল্প প্রশিক্ষণ সেন্টারের উদ্বোধন

নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে শেরপুরের নকলায় দিশারী পৌর পল্লী সংস্থা (ডিপিপিএস)-এর উদ্যোগে ‘নৈপুণ্য কুটির শিল্প’ প্রশিক্ষণ সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার ভুরদি এলাকায় হাবিবে জান্নাত মহিলা মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণ সেন্টারের উদ্বোধন করা হয়। হাবিবে জান্নাত মহিলা মাদ্রাসা ও এতিমখানার সভাপতি আলহাজ্ব মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন ঘোষণা করেন নরসিংদী ঘোড়াশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মনোয়ার হোসেন সুমন। এতে বিশেষ অতিথি ছিলেন দিশারী পৌর পল্লী সংস্থা (ডিপিপিএস) শেরপুরের নির্বাহী পরিচালক রিয়াজ উদ্দিন ও নৈপুণ্য কুটির শিল্পের পরিচালক আলহাজ্ব কামরুল ইসলাম। আয়োজকরা জানান, এ প্রশিক্ষণ সেন্টারের মাধ্যমে নারীদের কুটির শিল্পের বিভিন্ন বিষয়ে হাতে-কলমে সেলাইয়ের বিভিন্ন কাজ শেখানোর মাধ্যমে দক্ষ করে তোলা হবে। পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্তদের আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরিতে উদ্যোগ নেওয়া হবে। নতুন এ উদ্যোগকে নারীদের দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

শেরপুরে নকলায় নারীদের আত্মকর্মসংস্থানে নতুন দিগন্ত, নৈপুণ্য কুটির শিল্প প্রশিক্ষণ সেন্টারের উদ্বোধন

আপডেট সময় ০২:০১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬