ভোলার দৌলতখানে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহীম-এর নির্দেশে গলাপানিতে নেমে খালের কচুরিপানা পরিষ্কার করেছেন বিএনপি নেতারা। এতে দীর্ঘদিনের পানি নিষ্কাশন সমস্যার সমাধান, ডেঙ্গু প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি ও এডিস মশার প্রজনন ধ্বংস করতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে দৌলতখান উপজেলা উত্তর জয়নগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ওয়াজদ্দী বাড়ির খালে এ পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। এতে অংশ নেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় টেলিকনফারেন্সের মাধ্যমে ভোলা-২ আসনের এমপি হাফিজ ইব্রাহিম বলেন, খালে দীর্ঘদিন ধরে কচুরিপানা জমে থাকায় খালটি অনেকটা অচল হয়ে পড়েছিল। খাল পরিষ্কার করায় এখন পানি সহজে প্রবাহিত হবে। এতে পানি নিষ্কাশনের পাশাপাশি স্থানীয় মানুষের দৈনন্দিন চলাচল ও পরিবেশেরও উন্নতি হবে। জানা যায়, উপজেলার ওয়াজদ্দী বাড়ির খালটি কচুরিপানা কারণে জলাবদ্ধতার সৃষ্টি হত। স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হয়ে কয়েকটি গ্রামের কয়েকশ পরিবারের ফসলি জমি ও বাড়িঘর পানিবন্দী হয়ে পড়ে। উপজেলার উত্তর জয়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, বাংলাবাজারেরসাথে সংযোগ এ খালে গত কয়েক বছর ধরে কচুরিপানা থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে এলাকার চাষাবাদী কৃষকদের খুবই অসুবিধা হতো। ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশে খালটি পরিস্কার করে পানি নিস্কাসনের ব্যবস্থা করে দিয়েছি। এছাড়াও উত্তর জয়নগরবাসীর সেবায় সবসময় নিজেকে বিলিয়ে দিতে চাই। এসময় উপস্থিত ছিলেন, উত্তর জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির, যুবদল সম্পাদক আজাদ ব্যাপারী, স্বেচ্ছাসেবক দল সভাপতি কবির হোসেন, সিনিয়র সহ-সভাপতি আকতার ফরাজী, ছাত্রদল সভাপতি রবিয়ুল হাসান রিহান, সাধারণ সম্পাদক আহসান সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
সংবাদ শিরোনাম
এমপি হাফিজ ইব্রাহিমের নির্দেশ দৌলতখানে খালের গলাপানিতে নেমে কচুরিপানা পরিষ্কার
-
রোমানুল ইসলাম সোহেব (দৌলতখান) ভোলা - আপডেট সময় ০৩:৩৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- 22
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























