ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নেত্রকোনা হাওরাঞ্চলের হাটবাজারে ধানের চারা ব্যাপক চাহিদা Logo জামালপুরে প্রাথমিকে সহকারী শিক্ষক পদে নিয়োগ বঞ্চিত ৫১ জন আমরণ অনশনে Logo খাল খনন নামে ৩০ লাখ টাকার বিল তুলে নেওয়ার অভিযোগ Logo অফিস বন্ধ করে সদস্যদের তিন কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন সমিতির সভাপতি Logo টুঙ্গিপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান গাঁজা সেবনে ১ মাস, ইয়াবা সেবনে ৩ মাসের কারাদন্ড Logo গাইবান্ধায় প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন Logo কুড়িগ্রামের চরাঞ্চলে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ফ্রেন্ডশিপের ভেড়া বিতরণ Logo তাড়াশে অতিরিক্ত টাকা দিলেই মিলছে গুদামজাত সার Logo ধনবাড়ীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ অভিযান Logo ৯ প্রতারক গ্রেফতার, উদ্ধার নগদ টাকা-২০ সিম-১১ মোবাইল

২৮ বছর পর ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’, নতুন মুখে পুরোনো প্রেমের গল্প

  • বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় ১০:৫৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • 49

নব্বইয়ের দশকে দর্শকের মনে গভীর ছাপ ফেলেছিল বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার জনপ্রিয় সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া সেই সিনেমার ২৮ বছর পর এবার নতুন প্রজন্মের জন্য আধুনিক আঙ্গিকে ফিরছে একই গল্প। নতুন সিনেমাটির নাম রাখা হয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’।
মূল গল্পের কাঠামো ঠিক রেখেই বর্তমান সময়ের উপযোগী করে সিনেমাটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা কামরুজ্জামান। আগের সিনেমায় ফেরদৌস আহমেদ ও প্রিয়াঙ্কা ত্রিবেদীর অভিনয় দর্শকের প্রশংসা পেয়েছিল। এবার সেই দুই কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে নবীন অভিনয়শিল্পী আরিয়ান ও রাদিফাকে।
‘আবার হঠাৎ বৃষ্টি’ প্রযোজনা করছে আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম। প্রধান দুই চরিত্রের পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টিয়ানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান ও ঝুনা চৌধুরীসহ আরও অনেকে।
‘হঠাৎ বৃষ্টি’র জনপ্রিয়তার পেছনে সিনেমাটির গানগুলোরও বড় ভূমিকা ছিল। নচিকেতা চক্রবর্তীর সুরে তৈরি সেই সময়ের জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘ছোট ছোট স্বপ্নের নীল মেঘ’, ‘একদিন স্বপ্নের দিন’ ও ‘সোনালি প্রান্তরে’ এখনও শ্রোতাদের কাছে পরিচিত। পুরোনো আবহ ধরে রাখতে ছয়টি জনপ্রিয় গানের মধ্যে তিনটি নতুন করে তৈরি করা হয়েছে। পাশাপাশি বর্তমান প্রজন্মের পছন্দের কথা মাথায় রেখে যুক্ত হয়েছে দুটি নতুন গান।
নতুন সিনেমা ও অভিনয়শিল্পীদের নিয়ে আশাবাদী নির্মাতা। আগামী ২ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’র।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নেত্রকোনা হাওরাঞ্চলের হাটবাজারে ধানের চারা ব্যাপক চাহিদা

২৮ বছর পর ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’, নতুন মুখে পুরোনো প্রেমের গল্প

আপডেট সময় ১০:৫৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬