পিরোজপুরের মঠবাড়িয়ায় আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ১১টি ইউনিয়নে জামায়াত মনোনিত ১১ জন চেয়ারম্যান ও ৯৯ জন ইউপি সদস্য পদ-প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে (আসর নামাজবাদ) পৌর শহরের নিউমার্কেট এলাকার দলীয় কর্যালয় উপজেলা জামায়াতের আয়োজনে এক পরিচিতি সভায় এ প্রার্থীদের নাম ঘোষণা করে তাদের পরিচয় করিয়ে দেন উপজেলা জামায়াতের আমির সহকারি অধ্যাপক মো. আ. জলিল শরীফ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির (ভারপ্রাপ্ত) মাওলানা মো আব্দুর রব। উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যান পদ-প্রার্থীরা হলেন, ১নং তুষখালী ইউনিয়নে তাওহীদ হাসান রুমী, ২নং ধানীসাফায় মো. মেহেদী হাসান, ৩নং মিরুখালী ডা. নূরুল আমিন, ৪নং দাউদখালীর মো. হাবিবুর রহমান, ৫নং মঠবাড়িয়া সদর মো. আবুল কালাম আজাদ, ৬নং টিকিকাটায় মো. শহিদুল ইসলাম, ৭নং বেতমোর রাজপাড়ায় এস.এম মজিবুর রহমান, ৮নং আমড়াগাছিয়ায় মো. ইয়াকুব আলী খাঁন, ৯নং সাপলেজায় মো. আ. মালেক মীর, ১০নং হলতা গুলিশাখালীর মো. আরিফ বিল্লাহ ও ১১নং বড় মাছুয়া ইউনিয়নের মো. মেহেদী হাসান। সভায় উপজেলা জামায়াতের আমির সহকারি অধ্যাপক মো. জলিল শরিফের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বিশেষ অতিথি জেলা সহকারি সেক্রেটারি শেখ মো. আ. রাজ্জাক, মঠবাড়িয়া উপজেলা নায়েবে আমির মাওলানা মো. আফজাল হোসেন, সেক্রেটারি আবুল কালাম আজাদ প্রমুখ। এ সময় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ১১টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ১১টি ইউনিয়নের কাজ করার আহবান জানান।
সংবাদ শিরোনাম
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মঠবাড়িয়ার ১১টি ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা
-
বেল্লাল হোসাইন মঠবাড়িয়া - আপডেট সময় ০৭:৫৮:২৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- 25
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























