ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে পঞ্চম অবস্থানে আইইউবিএটি Logo দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগ বাড়াতে চায় যুক্তরাজ্য : ব্রিটিশ হাইকমিশনার Logo ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের Logo ১৯ কার্গো এলএনজি আসছে ঘাটতির আশংকা নেই Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo বিএনপি সরকারের উদ্যোগ : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু Logo বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া Logo ফোন নীরবে যে ৪ কাজ করে Logo ডেঙ্গু প্রতিরোধ ঘর থেকেই শুরু হোক

আশা করছি আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হবে : ইসি আনোয়ারুল

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আমরা আশা করছি, আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হবে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সংঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘আগামী জানুয়ারিতে আমরা আশা রাখি নির্বাচন হবে। সম্ভাব্য তফসির নির্বাচনের তারিখ থেকে ৪০ থেকে ৪৫ দিন ব্যবধান রেখে আমরা চিন্তা করছি। সেভাবেই আমাদের পরিকল্পনা আপনাদেরকে জানানো হতে পারে।’
তিনি বলেন, ‘নভেম্বর-ডিসেম্বরে যে পাবলিক পরীক্ষাসমূহ রয়েছে, সেগুলোকে ব্যাঘাত না ঘটিয়ে এবং কোমলমতি ছাত্র-ছাত্রীরা যেনো নির্বিঘেœ ও সুশৃঙ্খল সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে, সেজন্য ওই সময়টা বাদ দিয়ে পরবর্তী সময়ে নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় সে ব্যাপারে নির্বাচন কমিশন (ইসি) চিন্তাভাবনা করছে।’
তিনি আরো বলেন, সাধারণত বার্ষিক পরীক্ষা নভেম্বর-ডিসেম্বরের মধ্যেই হয়। সেই বিবেচনা করেই আমরা নির্বাচনের তফসির নির্ধারণ করব।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বলতে পারি নভেম্বর-ডিসেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু হচ্ছে না। নভেম্বর-ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো বিবেচনা করে এই পর্যায়ে আমরা এই সময়ে কোন সুযোগ দেখছি না।
আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সুনির্দিষ্টভাবে আগামী ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন শেষ করা বিষয়ে একটা টাইমলাইন ধরে আমরা চিন্তাভাবনা করছি। এর মধ্যে যদি সব মামলা মোকদ্দমা নিষ্পত্তি হয়ে যায় তখন ইউনিয়ন পরিষদের সংখ্যা আরো বাড়বে। প্রায় ৫ হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন ধাপে ধাপে করতে গেলেও এক একটা ধাপে সংখ্যাটা অনেক বড় হয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, আমরা আশা রাখি, পরীক্ষাগুলো ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে গেলে জানুয়ারির দিকে আমরা স্থানীয় সরকার নির্বাচন করতে পারবো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে পঞ্চম অবস্থানে আইইউবিএটি

আশা করছি আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হবে : ইসি আনোয়ারুল

আপডেট সময় ১১:৫৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬