ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সলঙ্গা-তাড়াশ সড়কের বেহাল দশা: দুর্ভোগে যাত্রী ও চালক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি Logo কীট সংকটে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষা বন্ধ Logo জাংগালিয়া উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু মশা নিধন সম্পর্কে র‌্যালি ও আলোচনা Logo নবীনগর দেওয়ানী আদালত পরিদর্শন করেন দুই হাইকোটের বিচারপতি Logo মনোহরগঞ্জে ২০ মাসেও শেষ হয়নি নির্মাণকাজ দুর্ভোগে কয়েক হাজার মানুষ Logo ধনবাড়ীতে পুলিশের অভিযানে ৭৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo পাঁচবিবিতে মাওড়িতলা ব্রিজে ঝুঁকিপূর্ণ চলাচল, লাইট পোস্ট দাবি Logo স্পিকারের এপিএস সবুজকে ঘিরে অপপ্রচার, প্রতিবাদ Logo স্বরাষ্ট্র মন্ত্রীর প্রচেষ্টায় উপকুলবাসী পেল ইউবিইএসটি বিশ্ববিদ্যালয়ের চুড়ান্ত অনুমোদন Logo মৌলভীবাজারে চাঞ্চল্যকর নাঈম হত্যা মামলায় ৪ জনের ফাঁসি, ৫ জন খালাস

জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের নবীনবরণ

সুনামগঞ্জের জগন্নাথপুরে জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজে এ নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনের পরিচালনায় নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়। এ সময় জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ। এ সময় কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, নবীন শিক্ষার্থীরা যেন নির্বিঘেœ লেখাপড়া চালিয়ে যেতে পারে, সেজন্য তাদের প্রয়োজনীয় সহযোগিতা ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা করা হবে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কলেজের নিয়ম-শৃঙ্খলা মেনে চলার আহ্বানও জানান তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সলঙ্গা-তাড়াশ সড়কের বেহাল দশা: দুর্ভোগে যাত্রী ও চালক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের নবীনবরণ

আপডেট সময় ০৭:৫৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬