পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা শ্রমিক দল। শনিবার বিকেল চারটার দিকে পিরোজপুর পোস্ট অফিস রোডে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে একই স্থান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে সন্ত্রাস সৃষ্টি করে দেশে নৈরাজ্য ও আতঙ্ক তৈরির চেষ্টা করছে। দেশের অস্থিতিশীলতা ও ষড়যন্ত্রমূলক কর্মকা- কঠোরভাবে দমন করার আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে এ ধরনের অপতৎপরতা প্রতিহত করতে নেতা-কর্মীদের রাজপথে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সমাবেশে বক্তব্য দেন অটো-সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুর রাজ্জাক ফকির ও সাধারণ সম্পাদক সোহেল শেখ, রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি বাদশা শেখ ও সাধারণ সম্পাদক সোহাগ শেখ এবং হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি আনসার আলী ও সাধারণ সম্পাদক কুদ্দুস হাওলাদার। এ সময় শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম
পিরোজপুরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল
-
স্টাফ রিপোর্টার পিরোজপুর - আপডেট সময় ০৭:৫৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- 17
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
























