ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সলঙ্গা-তাড়াশ সড়কের বেহাল দশা: দুর্ভোগে যাত্রী ও চালক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি Logo কীট সংকটে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষা বন্ধ Logo জাংগালিয়া উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু মশা নিধন সম্পর্কে র‌্যালি ও আলোচনা Logo নবীনগর দেওয়ানী আদালত পরিদর্শন করেন দুই হাইকোটের বিচারপতি Logo মনোহরগঞ্জে ২০ মাসেও শেষ হয়নি নির্মাণকাজ দুর্ভোগে কয়েক হাজার মানুষ Logo ধনবাড়ীতে পুলিশের অভিযানে ৭৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo পাঁচবিবিতে মাওড়িতলা ব্রিজে ঝুঁকিপূর্ণ চলাচল, লাইট পোস্ট দাবি Logo স্পিকারের এপিএস সবুজকে ঘিরে অপপ্রচার, প্রতিবাদ Logo স্বরাষ্ট্র মন্ত্রীর প্রচেষ্টায় উপকুলবাসী পেল ইউবিইএসটি বিশ্ববিদ্যালয়ের চুড়ান্ত অনুমোদন Logo মৌলভীবাজারে চাঞ্চল্যকর নাঈম হত্যা মামলায় ৪ জনের ফাঁসি, ৫ জন খালাস

৯ প্রতারক গ্রেফতার, উদ্ধার নগদ টাকা-২০ সিম-১১ মোবাইল

মোংলায় ক্লোন সিমে আড়াই লাখ টাকা আত্মসাৎ!

বাগেরহাটের মোংলায় ক্লোনকৃত ফিঙ্গার ব্যবহার করে বিকাশ ও নগদের সিম তুলে সংঘবদ্ধ প্রতারণার ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। চিলা বাজার এলাকায় দুই বিকাশ ও নগদ ব্যবসায়ীর ব্যবসায়িক সিম ব্যবহার করে প্রতারকচক্রটি আধুনিক ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে তিনটি ক্লোনকৃত সিম উত্তোলন করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণামূলক আর্থিক লেনদেন পরিচালনা করে। এভাবে চক্রটি প্রায় ২ লাখ ৫০ হাজার ৮৬৮ টাকা আত্মসাৎ করেছে বলে জানিয়েছে পুলিশ। অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৮০ হাজার ৭৪০ টাকা নগদ, ১১টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন এবং ২০টি সিম উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, চিলা বাজার এলাকার দুই বিকাশ ও নগদ ব্যবসায়ীর ব্যবসায়িক সিমকে টার্গেট করে প্রতারকচক্রটি ডিজিটাল পদ্ধতিতে ক্লোনকৃত ফিঙ্গার ব্যবহার করে তিনটি সিম উত্তোলন করে। পরে ওই সিমগুলো ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে আর্থিক প্রতারণা চালানো হয়। প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় বিষয়টি পুলিশের নজরে আসে। ঘটনার পর সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৮/২২/২৪/২৭ ধারায় মোংলা থানায় মামলা নম্বর-০১, তারিখ ০১/০৭/২০২৬ খ্রিস্টাব্দে মামলা করা হয়। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারকচক্রের সদস্যদের শনাক্ত করে পুলিশ। পরে জেলা পুলিশ ও এসআরবির সমন্বয়ে দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনার সঙ্গে জড়িত মোট ৯ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের ব্যবহৃত মোবাইল ফোন ও সংশ্লিষ্ট সিম পরীক্ষা করে প্রতারণামূলক আর্থিক লেনদেনের তথ্য পেয়েছে তদন্তকারী সংস্থা। উদ্ধারকৃত আলামত ও প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আসামিদের ঘটনার সঙ্গে প্রাথমিক সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। বাগেরহাট জেলা পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম বলেন,ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের অর্থ আত্মসাতের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে। প্রতারণার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতার এবং আত্মসাৎকৃত অর্থ উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। চক্রটির সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিকে শনাক্ত এবং প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা অর্থ উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সলঙ্গা-তাড়াশ সড়কের বেহাল দশা: দুর্ভোগে যাত্রী ও চালক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

৯ প্রতারক গ্রেফতার, উদ্ধার নগদ টাকা-২০ সিম-১১ মোবাইল

আপডেট সময় ০২:৩১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬