ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মালয়েশিয়া যুবদলের সহ-সভাপতি টঙ্গীবাড়ীর আব্দুল হাকিম দেওয়ান, নিজ এলাকায় ফুলেল সংবর্ধনা Logo পাবনায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা Logo নিয়োগ বাণিজ্যের অভিযোগে কুড়িগ্রামে মাদ্রাসায় বিক্ষোভ, ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ Logo নিরাপদ সড়কের দাবিতে লালমনিরহাট বুড়িমারী সড়কের পাটগ্রামের ঘুন্টিবাজারে শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন Logo মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল Logo কর্তৃপক্ষের গাফিলতিতে ৮ বছরেও চালু হয়নি বারোবাজার হাটচাঁদনী Logo ইলিয়াস-নয়নের নেতৃত্বে লালমোহনে ছাত্রদলের আনন্দ মিছিল Logo চান্দগাঁও থানা মধ্যম মোহরায় ফ্রী চিকিৎসা সেবা দিয়েছেন লায়ন্সক্লাব অব তিলোত্তমা Logo কেরাণীগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা জেলা পুলিশ সুপারের সচেতনতামূলক সভা Logo সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের দাফন

বড়লেখায় দৈনিক “মৌলভীবাজার প্রতিদিন” পত্রিকার শুভযাত্রা

“তথ্যের গভীরে, সত্যের সন্ধানে”এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজার থেকে প্রকাশিত একঝাঁক তরুণ, উদ্যমী, মেধাবী, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকদের সমন্বয়ে বহুল আকাক্সিক্ষত ‘দৈনিক মৌলভীবাজার প্রতিদিন’ পত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১ অক্টোবর ) সন্ধ্যায় বড়লেখা প্রেসক্লাব কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে পত্রিকাটির শুভযাত্রা অনুষ্ঠানে আয়োজন করা হয়। মৌলভীবাজার জেলা শহরসহ জেলার সকল উপজেলায় একই দিনে আনুষ্ঠানিকভাবে পত্রিকাটির কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে বড়লেখা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক খবরপত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দিনকালের বড়লেখা প্রতিনিধি আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুগান্তরের বড়লেখা প্রতিনিধি আব্দুর রব ও প্রেসক্লাবের অর্থ সম্পাদক দৈনিক যায়যায়দিনের বড়লেখা প্রতিনিধি সুলতান আহমদ খলিল।মৌলভীবাজারের বড়লেখা পৌর ছাত্রলীগের সভাপতি আলী হোসেন গ্রেফতার। প্রেসক্লাব সদস্য ও দৈনিক কালবেলার বড়লেখা প্রতিনিধি তাহমিদ ইশাদ রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মৌলভীবাজার প্রতিদিনের বড়লেখা প্রতিনিধি মাহিনুর ইসলাম মাহিন। শুভেচ্ছা বক্তব্য দেন প্রেসক্লাবের সদস্য ও পত্রিকার বড়লেখা অঞ্চলের স্টাফ রিপোর্টার আশফাক আহমদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সদস্য ও দৈনিক খোলা বার্তার বড়লেখা প্রতিনিধি হানিফ পারভেজ, দৈনিক নয়া দিগন্তের বড়লেখা প্রতিনিধি ফয়সাল আহমেদ, দৈনিক সময়ের আলো বড়লেখা প্রতিনিধি রেদওয়ান আহমেদ রুম্মান। বক্তারা বলেন, বর্তমান সময়ে বস্তুনিষ্ঠ, নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম। মানুষের কথা তুলে ধরা, সমাজের নানা অসঙ্গতি ও সম্ভাবনার চিত্র প্রকাশ এবং সত্য তথ্য পাঠকের কাছে পৌঁছে দিতে একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বক্তৃতারা আরও বলেন, ‘তথ্যের গভীরে, সত্যের সন্ধানে’ স্লোগানকে ধারণ করে দৈনিক মৌলভীবাজার প্রতিদিন পাঠকের আস্থা অর্জনের পাশাপাশি মৌলভীবাজার জেলার মানুষের কথা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়া যুবদলের সহ-সভাপতি টঙ্গীবাড়ীর আব্দুল হাকিম দেওয়ান, নিজ এলাকায় ফুলেল সংবর্ধনা

বড়লেখায় দৈনিক “মৌলভীবাজার প্রতিদিন” পত্রিকার শুভযাত্রা

আপডেট সময় ০৮:১১:৩৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬