ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা Logo মানিকগঞ্জে বাইচ প্রতিযোগিতায় মায়ের দোয়া নৌকা চ্যাম্পিয়ন Logo কুমিল্লায় অবৈধ ভাবে ইউনানী ঔষধ উৎপাদন কারখানা গড়ে উঠার অভিযোগ Logo কালীগঞ্জে চাকরিজীবী ছয় ভাইরাভাইয়ের ছয় বিঘার ফলবাগান Logo ফেসবুকে কর্নেল অলিকে হত্যার হুমকি, কিশোরগঞ্জে জাহানের গ্রেফতার দাবি Logo মাদক না ছাড়লে বাড়িতে টাঙানো হবে ‘এখানে সুলভ মূল্যে মাদক বিক্রি হয়’ ব্যানার Logo সুনামগঞ্জে আনারস চাষ সম্প্রসারণে কৃষকদের সাথে মতবিনিময় Logo রায়পুরায় ম্যারাথন প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা Logo শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমি ও খেলোয়াড়দের জন্য নবনির্মিত ড্রেসিং রুম উদ্বোধন Logo টুঙ্গিপাড়া সরকারি বালিকা বিদ্যালয়ে কেমন হচ্ছে পাঠদান

বাংলাদেশে জাপানের বিনিয়োগ আরও বাড়বে

বাংলাদেশে জাপানের বিনিয়োগ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। একই সঙ্গে দুদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির সুফল কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। গত রোববার (৪ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় ২০২৬-২০২৮ মেয়াদের নতুন পরিচালনা পর্ষদ ঘোষণা করা হয়। সোমবার (৫ অক্টোবর) সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে দীর্ঘদিনের বিশ্বস্ত সম্পর্ক রয়েছে। উন্নয়ন ও ব্যবসার ক্ষেত্রে জাপান বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। বর্তমানে জাপানের বেশ কয়েকটি বিনিয়োগ উদ্যোগ প্রক্রিয়াধীন রয়েছে। এগুলো সময়ের সঙ্গে বাস্তবায়িত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকারের নীতিগত আগ্রহও বাড়ছে। এ অবস্থায় শিল্পের বহুমুখীকরণ, সহায়ক শিল্পের বিকাশ এবং অপ্রয়োজনীয় নিয়ন্ত্রক বাধা ও আমলাতান্ত্রিক জটিলতা কমানো জরুরি।
তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপরও গুরুত্ব দেন জাপানের রাষ্ট্রদূত। ব্যবসা ও রাজনীতির মধ্যে স্বচ্ছ ও টেকসই সম্পর্ক অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে সংগঠনটির বিদায়ী সভাপতি তারেক রাফি ভূঁইয়া বলেন, ২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকে জাপান ও বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করছে সংগঠনটি। দুদেশের অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি সইকে তিনি ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, চুক্তির মাধ্যমে তৈরি হওয়া সুযোগ কাজে লাগাতে এর দ্রুত অনুমোদন ও কার্যকর বাস্তবায়ন প্রয়োজন। পাশাপাশি ব্যবসায়ীদের প্রস্তুতি, বিনিয়োগবান্ধব পরিবেশ, নীতিগত সহায়তা এবং দুদেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ আরও বাড়াতে হবে।
সংগঠনটির মহাসচিব মারিয়া হাওলাদার বলেন, গত এক বছরে সংগঠনটির সদস্য সংখ্যা বেড়ে ৩৯১ হয়েছে। এসময়ে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি, বিনিয়োগ, নীতিগত বিষয়, সরকারি পর্যায়ে যোগাযোগ, ব্যবসায়িক যোগাযোগ এবং নারী উদ্যোক্তাদের নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
সভায় ২০২৬-২৮ মেয়াদের নতুন পরিচালনা পর্ষদ ঘোষণা করা হয়। নতুন সভাপতি হয়েছেন জেট্রো ঢাকা অফিসের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজুউকি কাতাওকা। সহ-সভাপতি হয়েছেন আবু জামান মো. তারিকুল ইসলাম ও সৈয়দ সামিউল হক। মহাসচিব হয়েছেন রাবিউল আলম।
কাজুউকি কাতাওকা জানান, বাংলাদেশে জাপানের দীর্ঘদিনের অবদান আরও তুলে ধরার পাশাপাশি সংগঠনটির সদস্য প্রতিষ্ঠানগুলোর জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনি। সেমিনার, জ্ঞান বিনিময়, ব্যবসায়িক যোগাযোগ এবং বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দুদেশের ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করার কথা জানান তিনি।
অনুষ্ঠানে জাপান-বাংলাদেশ চেম্বারের বিদায়ী সভাপতি ও পর্ষদ সদস্যদের ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি নতুন নেতৃত্বের মাধ্যমে দুদেশের বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসায়িক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

বাংলাদেশে জাপানের বিনিয়োগ আরও বাড়বে

আপডেট সময় ০৬:৪৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬