ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা Logo মানিকগঞ্জে বাইচ প্রতিযোগিতায় মায়ের দোয়া নৌকা চ্যাম্পিয়ন Logo কুমিল্লায় অবৈধ ভাবে ইউনানী ঔষধ উৎপাদন কারখানা গড়ে উঠার অভিযোগ Logo কালীগঞ্জে চাকরিজীবী ছয় ভাইরাভাইয়ের ছয় বিঘার ফলবাগান Logo ফেসবুকে কর্নেল অলিকে হত্যার হুমকি, কিশোরগঞ্জে জাহানের গ্রেফতার দাবি Logo মাদক না ছাড়লে বাড়িতে টাঙানো হবে ‘এখানে সুলভ মূল্যে মাদক বিক্রি হয়’ ব্যানার Logo সুনামগঞ্জে আনারস চাষ সম্প্রসারণে কৃষকদের সাথে মতবিনিময় Logo রায়পুরায় ম্যারাথন প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা Logo শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমি ও খেলোয়াড়দের জন্য নবনির্মিত ড্রেসিং রুম উদ্বোধন Logo টুঙ্গিপাড়া সরকারি বালিকা বিদ্যালয়ে কেমন হচ্ছে পাঠদান

মাদক না ছাড়লে বাড়িতে টাঙানো হবে ‘এখানে সুলভ মূল্যে মাদক বিক্রি হয়’ ব্যানার

চট্টগ্রামের মীরসরাইয়ে মাদকবিরোধী র?্যালি ও সমাবেশে মাদকসেবীদের মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে মাদকসেবীরা মাদক না ছাড়লে তাদের বাড়িতে ‘এখানে সুলভ মূল্যে মাদক বিক্রি হয়’ লেখা ব্যানার টাঙানোর ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলার আবুতোরাব বাজারে স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরী, প্রাক্তন শিক্ষার্থী পরিষদ, (প্রকাচৌক), প্রাক্তন ছাত্র পরিষদ (আফামা), আলোকিত, আনন্দ সংঘ, অগ্রদূত, শিকড় সংঘ, নবপ্লাবন, সৈদালী ঐক্যতান যুব সংঘে উদ্যোগে আবুতোরাব উচ্চ বিদ্যালয়, আবুতোরাব ফাজিল (স্নাতক) মাদ্রাসা, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ অংশগ্রহণে মাদকবিরোধী র?্যালি ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়। র?্যালীতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশ নেন। এ ছাড়া রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরাও র?্যালিতে অংশ নিয়ে মাদকের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান। র?্যালিটি আবুতোরাব বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশে মিলিত হয়। সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরীর প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম রয়েলের সভাপতিত্বে এবং শিকড় সংঘের সাধারণ সম্পাদক মো. মুসলিম উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, উপজেলা কৃষকদলের সভাপতি মো. আশরাফ উদ্দিন, বিএনপি নেতা জাকারিয়া মহিউদ্দিন, মীরসরাই থানার ওসি (তদন্ত) মো. আওলাদ, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ মো. আবসার উদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। সমাবেশে বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে শুধু আইন প্রয়োগ নয়, সামাজিকভাবেও শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে। পরিবার থেকেই মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে হবে। পাশাপাশি মাদকসেবীদের মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ করে দেওয়ার পাশাপাশি মাদক বিক্রেতা ও সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। বক্তারা আরও বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। এর বিস্তার রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাবেশ থেকে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। পাশাপাশি মাদকমুক্ত মীরসরাই গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

মাদক না ছাড়লে বাড়িতে টাঙানো হবে ‘এখানে সুলভ মূল্যে মাদক বিক্রি হয়’ ব্যানার

আপডেট সময় ০১:১৫:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬