ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা Logo মানিকগঞ্জে বাইচ প্রতিযোগিতায় মায়ের দোয়া নৌকা চ্যাম্পিয়ন Logo কুমিল্লায় অবৈধ ভাবে ইউনানী ঔষধ উৎপাদন কারখানা গড়ে উঠার অভিযোগ Logo কালীগঞ্জে চাকরিজীবী ছয় ভাইরাভাইয়ের ছয় বিঘার ফলবাগান Logo ফেসবুকে কর্নেল অলিকে হত্যার হুমকি, কিশোরগঞ্জে জাহানের গ্রেফতার দাবি Logo মাদক না ছাড়লে বাড়িতে টাঙানো হবে ‘এখানে সুলভ মূল্যে মাদক বিক্রি হয়’ ব্যানার Logo সুনামগঞ্জে আনারস চাষ সম্প্রসারণে কৃষকদের সাথে মতবিনিময় Logo রায়পুরায় ম্যারাথন প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা Logo শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমি ও খেলোয়াড়দের জন্য নবনির্মিত ড্রেসিং রুম উদ্বোধন Logo টুঙ্গিপাড়া সরকারি বালিকা বিদ্যালয়ে কেমন হচ্ছে পাঠদান

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

ভোলার দৌলতখানে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক), সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় দৌলতখান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে গ্রামীণ সড়ক নেটওয়ার্কের বর্তমান অবস্থা, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও যাচাই এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন নিয়ে আলোচনা করা হয়। দৌলতখান উপজেলা প্রকৌশলী মোঃ কামরুল আহসানের সঞ্চালনায় কর্মশালায় আলোচক হিসেবে বক্তব্য দেন জিআইএস বিশেষজ্ঞ মো. আদনান হোসেন। কর্মশালায় বক্তারা বলেন, গ্রামীণ সড়কের সঠিক তথ্যভান্ডার তৈরি ও জিআইএসভিত্তিক মাস্টারপ্ল্যান প্রণয়নের মাধ্যমে ভবিষ্যতে সড়ক উন্নয়ন পরিকল্পনা আরও কার্যকর ও সময়োপযোগী করা সম্ভব হবে। এতে প্রয়োজন অনুযায়ী গুরুত্বপূর্ণ সড়ক চিহ্নিত করে উন্নয়ন কার্যক্রম গ্রহণে সুবিধা হবে। এসময় উপস্থিত ছিলেন, দৌলতখান উজেলা সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ফারুক হোসেন তালুকদার, যুবদল নেতা জহিরুল ইসলাম জহির, সাবেক ছাত্র নেতা পাভেল ও ফজলে রাব্বি সাগর সহ স্থানীয় ঠিকাদাররা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

আপডেট সময় ০১:২১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬