ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ৭৬ লাখ ৭১ হাজার টাকা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোর ৫টার দিকে বিজয়নগর উপজেলার বুধন্তি ইউপির ইসলামপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানকে থামিয়ে তল্লাশি করা হয়। কাভার্ড ভ্যানের ভেতরে ২ হাজার ১০০ কেজি ভারতীয় জিরা, ১৫ হাজার ৪৯৮ পিস উন্নতমানের সানগ্লাস এবং অবৈধ মালামাল বহনের দায়ে কাভার্ড ভ্যান জব্দ করা হয়। উক্ত চোরাচালানী মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।
সংবাদ শিরোনাম
বিজয়নগরে কোটি টাকার ভারতীয় চোরাচালানী পণ্য উদ্ধার: কাভার্ড ভ্যান জব্দ
-
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া - আপডেট সময় ০৮:০২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- 2
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ























