ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুষ্টিমান হারিয়ে ফাঁপা হচ্ছে ফসল : বাড়ছে অণুপুষ্টির ঘাটতি Logo বিক্ষোভে টালমাটাল মোদীর গদি Logo ডিপি ওয়ার্ল্ডের চুক্তিতে বন্দরের দক্ষতা ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধির প্রত্যাশা ব্যবসায়ীদের Logo কিং খালিদ বিমানবন্দরে হামলা : ঢাকা-রিয়াদ রুটে ৫ ফ্লাইট বাতিল Logo দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী Logo বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা Logo ফ্রিজের যে ২ সেটিংস বদলেই বিদ্যুৎ বিল কমাতে পারবেন Logo সাইকেল চালালে কি শুক্রাণু কমে, কী বলছেন বিশেষজ্ঞরা Logo চাচ্চু শাকিব খানের সঙ্গে দীঘি, নতুন সিনেমা নাকি অন্য কিছু? Logo মৃত্যুর পর মানুষ যেভাবে অনুশোচনায় ভুগবে

নড়াইলে প্রাইভেটকারে মিললো ৫০ বোতল ‘এস্কাফ’ যুবক আটক

নড়াইল সদর উপজেলায় একটি প্রাইভেট কার তল্লাশি চালিয়ে ৫০ বোতল নেশাজাতীয় পানীয় ‘এস্কাফ’ জব্দ করেছে সদর থানা পুলিশ। এ ঘটনায় মো. ইমরান হোসেন(২৯) নামের এক যুবককে আটক করা হয়েছে। রবিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৬ টার দিকে কালনা-নড়াইল-যশোর মহাসড়কের মালিবাগ মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মো. ইমরান হোসেন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বাদেডিহী গ্রামের শফিউল্লাহর ছেলে। পুলিশ জানায়, সদর উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের মালিবাগ মোড় এলাকায় রবিবার সকালে চেকপোস্ট বসায় সদর থানা পুলিশ। পরে একটি প্রাইভেট কার নড়াইল থেকে লোহাগড়ার দিকে যাওয়ার সময় গতিরোধ করে পুলিশ? এ সময় প্রাইভেট কারটি দাঁড় করিয়ে তল্লাশি করা হয়। এরপর গাড়ির পিছনে থাকা ডিকিতে প্লাস্টিকের বস্তার ভিতর রাখা ৫০ বোতল ‘এস্কাফ’ উদ্ধার করে পুলিশ এবং ঘটনাস্থল থেকে মো. ইমরান হোসেনকে আটক করা হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তির কাছ থেকে এ বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কু-ু বলেন, মালিবাগ এলাকায় পুলিশ চেকপোস্টে গাড়িতে তল্লাশি চালিয়ে ৫০ বোতল ‘এস্কাফ’ জব্দ করা হয়েছে। সেই সঙ্গে ইমরান নামে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে নিয়মিত মামলা করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুষ্টিমান হারিয়ে ফাঁপা হচ্ছে ফসল : বাড়ছে অণুপুষ্টির ঘাটতি

নড়াইলে প্রাইভেটকারে মিললো ৫০ বোতল ‘এস্কাফ’ যুবক আটক

আপডেট সময় ০৮:২২:২৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬