ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম মাস্টার Logo রৌমারীতে বলগেট ও ড্রেজারে অবৈধভাবে বালু উত্তোলনে নদী ভাঙ্গনে নিঃস্ব এলাকার মানুষ Logo রায়গঞ্জে ছয় ওয়ার্ড নিয়ে নতুন ইউনিয়ন গঠনের উদ্যোগ, গণশুনানি Logo পাবনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রস্তাব প্রেরণ সংক্রান্ত সভা Logo লামায় ইউএনওকে বিদায় সংবর্ধনা Logo মঠবাড়িয়ায় বাড়তি দামেও পাওয়া যাচ্ছে না রান্নার এলপিজি গ্যাস Logo জাতীয় কন্যা দিবস-২০২৬ উপলক্ষে খুলনায় র‌্যালী ও আলোচনা সভা Logo ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করায় বিলুপ্তির পথে বড়দিয়া বাজার Logo ‘অধিকার’এর ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী নোয়াখালীতে আলোচনা ও মতবিনিময় Logo সুন্দরবনে সম্রাট বাহিনীর হাত থেকে কোস্ট গার্ডের অভিযানে ৪ জেলে উদ্ধার

সড়কের শৃঙ্খলা বজায় রাখতে বড়লেখায় থানা পুলিশ ও নিসচার যৌথ সভা

আসন্ন দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে এবং উৎসবকালীন সময়ে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে বড়লেখা থানা পুলিশ ও জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর যৌথ উদ্যোগে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান খানের সভাপতিত্বে ও নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপনের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় এছাড়াও বক্তব্য রাখেন বড়লেখা প্রেসক্লাবের সহ-সভাপতি ও নিসচা বড়লেখা উপজেলা শাখার উপদেষ্ঠা মোঃখলিলুর রহমান, সাংবাদিক সুলতান আহমদ খলিল, সহ-সভাপতি খালেদ আহমদ,ট্রাফিক সার্জেন্ট (ভারপ্রাপ্ত) বিল্লাল হোসেন, মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক গোলাম কিবরিয়া, সদস্য সচিব জমির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক রমা কান্ত দাস, সহপ্রচার সম্পাদক শাহরিয়ার শাকিল, দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন, কার্যনির্বাহী সদস্য মাছুম আহমদ ছুনু, রাহেল আহমদসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা সহ নিসচা নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই উৎসবের দিনগুলোতে ম-পগুলোতে দর্শনার্থী ও যানবাহনের চাপ বহুগুণ বেড়ে যায়। ফলে সড়কের শৃঙ্খলা রক্ষা করা এবং দুর্ঘটনা এড়ানো একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় ট্রাফিক পুলিশ, স্থানীয় প্রশাসন ও নিসচার স্বেচ্ছাসেবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। সভায় ট্রাফিক ব্যবস্থাপনা ও সড়কের শৃঙ্খলা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও সুপারিশ গ্রহণ করা হয়। স্বেচ্ছাসেবক নিয়োগ: পূজাম-প সংলগ্ন সড়কগুলোতে ট্রাফিক পুলিশের পাশাপাশি নিসচা এবং পূজা উদযাপন কমিটির স্বেচ্ছাসেবকরা নিয়োজিত থাকবেন। যানবাহন নিয়ন্ত্রণ: অতিরিক্ত ভিড় এড়াতে ম-পের কাছাকাছি প্রধান সড়কগুলোতে ভারী যানবাহন প্রবেশ সীমিত করা হবে এবং সুনির্দিষ্ট পার্কিং জোনের ব্যবস্থা করা হবে। সচেতনতা বৃদ্ধি: চালক ও পথচারীদের সচেতন করতে উৎসবের দিনগুলোতে লিফলেট বিতরণ ও মাইকিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জরুরি সেবা: যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি ও যানজট নিরসনে সার্বক্ষণিক মোবাইল টিম এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিসচা সদস্যরা মোতায়েন থাকবে। অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান খান তাঁর বক্তব্যে বলেন, দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার পাশাপাশি নির্বিঘœ যাতায়াত নিশ্চিত করা আমাদের অন্যতম লক্ষ্য। সড়কের শৃঙ্খলা বজায় রাখতে নিসচার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমরা যৌথভাবে একটি সুন্দর ও নিরাপদ উৎসব উপহার দিতে বদ্ধপরিকর। নিসচা নেতারা বলেন, প্রতি বছরই উৎসবের দিনগুলোতে সড়কে অসচেতনতার কারণে দুর্ঘটনা ঘটে। এবার প্রশাসনকে সাথে নিয়ে নিসচার কর্মীরা মাঠে থেকে সড়কে শৃঙ্খলা ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করবে। প্রসঙ্গত, নিরাপদ সড়ক সম্মৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এ প্রতিপাদ্যে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ১০’ম দিনের মতো এ কার্যক্রম পরিচালনা করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম মাস্টার

সড়কের শৃঙ্খলা বজায় রাখতে বড়লেখায় থানা পুলিশ ও নিসচার যৌথ সভা

আপডেট সময় ০৮:২৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬