জাতীয় কন্যা দিবস-২০২৬ উপলক্ষে গতকাল বেলা ১১টায় ফুলতলা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি উপজেলা প্রশাসনের প্রধান ফটকের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে শহীদ হাবিবুর রহমান মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদারের সঞ্চালয়নায় ও সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচি রানী সাহা। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সমাজসেবা কর্মকর্তা মো: ফিরোজ শাহ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ওবায়েদুল হক হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা কাজী জাফর আহমেদ, আইসিটি কর্মকর্তা অজয় কুমার পাল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ডেমসের নির্বাহী পরিচালক ফৌজিয়া জেসমিন রিনা, সানরাইজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রতœা রাণী স্বর, গণসেবার আকলিমা খাতুন মিমি, দুঃস্থ নারী কল্যাণ সমিতির জাহানারা ভূঁইয়া প্রমখ। শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
সংবাদ শিরোনাম
জাতীয় কন্যা দিবস-২০২৬ উপলক্ষে খুলনায় র্যালী ও আলোচনা সভা
-
আনন্দ কুমার স্বর খুলনা - আপডেট সময় ০১:১৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- 5
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















