ঢাকা ১১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিবিসির বিশ্লেষণ: চতুর্মুখী চাপে দিশেহারা ট্রাম্প Logo সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাইয়ের তাগিদ কাদের গনি চৌধুরীর Logo সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্র্নিধারণ Logo তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে : রুহুল কবির রিজভী Logo চুরি হওয়া ল্যাপটপটি জার্মান পর্যটকের হাতে ফিরিয়ে দিলো পুলিশ Logo জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী Logo দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির Logo ৬০ বছরের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন লিটন Logo শুধু নাম নয়, ট্রুকলারে দেখাবে কলারের কর্মস্থল ও পদবির তথ্য Logo বারবার ব্যর্থ হলে নিজের ওপর বিশ্বাস কমে যায় কেন?

৬০ বছরের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন লিটন

গত সোমবার ছুঁয়েছিলেন, গতকাল মঙ্গলবার ছাড়িয়ে গেলেন। আবু ধাবি টেস্টে ৬০ বছরের পুরোনো বিশ্বরেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন লিটন কুমার দাস। টেস্টের পঞ্চম দিনে প্রথম সেশনের শেষ দিকে ইকরাম আলিখিলের ক্যাচটি নেওয়ার মধ্য দিয়ে ম্যাচে নিজের নবম ডিসমিসাল পূর্ণ করেন বাংলাদেশের এই উইকেটকিপার। তাতেই ভেঙে যায় দক্ষিণ আফ্রিকার ডেনিস লিন্ডসের গড়া রেকর্ড।
আফগানিস্তানের বিপক্ষে এই টেস্টে ব্যাট হাতেও দারুণ সময় কাটিয়েছেন লিটন। প্রথম ইনিংসে ৫৩ রানের পর দ্বিতীয় ইনিংসে খেলেছেন ১০২ রানের দুর্দান্ত ইনিংস। তাতে টেস্ট ইতিহাসের প্রথম উইকেটকিপার হিসেবে এক ম্যাচে দুই ইনিংসেই ৫০ বা তার বেশি রান এবং অন্তত ৯টি ডিসমিসালের কীর্তি গড়লেন তিনি।
এর আগে এই রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার ডেনিস লিন্ডসের দখলে। ১৯৬৬ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে দুই ইনিংসে ৬৯ ও ১৮২ রান করার পাশাপাশি উইকেটের পেছনে আটটি ক্যাচ নিয়েছিলেন তিনি। প্রায় ৬০ বছর পর লিন্ডসের সেই কীর্তি ছাড়িয়ে নতুন ইতিহাস লিখলেন লিটন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিবিসির বিশ্লেষণ: চতুর্মুখী চাপে দিশেহারা ট্রাম্প

৬০ বছরের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন লিটন

আপডেট সময় ০৮:৫১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬