বাল্যবিবাহ বন্ধ হোক, কন্যা শিশুর স্বপ্ন বিকাশিত হোক, শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয় এই প্রতিপাদ্য শ্লোগানে ভোলার চরফ্যাশনে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
চরফ্যাশন মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুনবী মিয়ার সঞ্চালনায় র্যালিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজসহ কয়েকশ নারী-পুরুষ র্যালিতে অংশগ্রহন করেন। ওই সময় সংক্ষিপ্ত বক্তৃতা বক্তর বলেন, একটি কন্যাশিশু শিক্ষিত হলে আলোকিত হয় একটি পরিবার,এগিয়ে যায় সমাজ ও দেশ। যথাযথ সুযোগ ও সহযোগিতা পেলে কন্যারাও বিজ্ঞান, শিক্ষা, চিকিৎসা, প্রশাসন, খেলাধুলা ও উদ্যোক্তা হিসেবে বিশ্বমঞ্চে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে পারে। তাই প্রতিটি কন্যার জন্য নিশ্চিত করতে হবে শিক্ষা, নিরাপত্তা, মর্যাদা ও স্বপ্নপুরনের সমান সুযোগ।
সংবাদ শিরোনাম
শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়
-
অশোক সাহা চরফ্যাসন - আপডেট সময় ১২:৪৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- 7
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















