আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বগুড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় বগুড়া সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন, বগুড়া সদরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা। সভায় সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল ওয়াজেদ। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি পলাশ চন্দ্র সরকার, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, সদর উপজেলা প্রানি সম্পদ অফিসার ডাঃ রায়হান, লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আপেল মাহমুদ, এরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, সাবগ্রাম চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার, গোকুল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিবুল করিম রাফি, শেখেরকোলা চেয়ারম্যান মোবারক আলী, রাজাপুর ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক রেজা, নুনগোলা প্রশাসক শাকিউল ইসলাম, সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আল আমিন পেস্তা, বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাস, সদর উপজেলা সাধারণ সম্পাদক আশিষ কুমার রায়, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বগুড়া জেলা শাখার সভাপতি অতুল চন্দ্র দাস, সদর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক বিপুল কর্মকারসহ সদর বিভিন্ন পূজা মন্ডপ উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজাম-পগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিরসন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং পূজার সার্বিক পরিবেশ সুন্দর ও সুশৃঙ্খল রাখার বিষয়ে আলোচনা করা হয়। সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা বাঙালির অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পূজাম-পগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সতর্ক থাকতে হবে। তারা আরও বলেন, ধর্ম যার যার, উৎসব সবারÑএই চেতনাকে ধারণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দুর্গাপূজা উদযাপন করতে হবে। পূজাম-পে দর্শনার্থীদের নির্বিঘেœ যাতায়াত, নারী ও শিশুদের নিরাপত্তা এবং সার্বিক শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সভায় পূজা উদযাপনকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পূজাম-পের নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত সংশ্লিষ্ট ব্যক্তিরা আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা শেষে মাননীয় সংসদ সদস্য জনাব রেজাউল করিম বাদশার ব্যক্তিগত তহবিল হতে ৫৫টি মন্দিরে আর্থিক অনুদান প্রদান করা হয়। দ্বিতীয় অধিবেশনে সদর উপজেলা মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ শিরোনাম
বগুড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা ও আর্থিক অনুদান প্রদান
-
বগুড়া প্রতিনিধি - আপডেট সময় ০১:৩৫:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- 5
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















