ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘রামায়ণ’র ট্রেলারে মুগ্ধ দর্শক Logo ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি Logo ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর Logo নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা Logo জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী আজ Logo সিজেপির আন্দোলনে দমন-পীড়নের ঘটনায় ভারতকে কাঠগড়ায় তোলার আহ্বান মার্কিন আইনপ্রণেতাদের Logo শেরপুর সাংবাদিক ফোরাম-ঢাকার নতুন কার্যনির্বাহী কমিটি Logo তিন মাসের জন্য মাঠের বাইরে চেলসি অধিনায়ক Logo লাগামহীন এআই, ভারতীয় সিস্টেমে নিরাপত্তা ঝুঁকি Logo রক্তে কোলেস্টেরল কমাতে খাবারে মেশাতে পারেন যে ২ মসলা

কমলগঞ্জের মুন্সীবাড়ির উদ্যোগে ৩০০ মানুষের মাঝে বস্ত্র বিতরণ

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী মুন্সিবাড়িতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “দারিদ্রমুক্ত একটি সু-শৃঙ্খল সমাজ বিনির্মাণই আমাদের লক্ষ্য” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ উদ্যোগে প্রায় ৩০০ জন হিন্দু- মুসলিম নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর ) দুপুরে কুঞ্জবন, শ্রীনাথপুর (মুন্সিবাড়ি), মুন্সিবাজার এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করে সুহাস সমর ওয়েলফেয়ার সোসাইটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার সাবেক পৌর কাউন্সিলর ও মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাবু স্বাগত কিশোর দাস চৌধুরী, সুনীলময় কুমার দাস চৌধুরী, অনিকা দাস চৌধুরী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মুন্সিবাড়ির পক্ষ থেকে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর যে ঐতিহ্য রয়েছে, তা এখনও অব্যাহত রয়েছে। তারা জানান, পূর্বপুরুষদের দেখানো পথ অনুসরণ করে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, ভূমিহীনদের জমি দান, ঘর নির্মাণসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। বক্তব্যে স্বাগত কিশোর দাস চৌধুরী বলেন, তার পিতা ও পূর্বপুরুষদের মতো তিনিও নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। প্রবাসে অবস্থানরত ভাইদের আর্থিক সহযোগিতায় ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে প্রতি বছর ঈদ ও পূজা উপলক্ষে খাদ্য ও বস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‘রামায়ণ’র ট্রেলারে মুগ্ধ দর্শক

কমলগঞ্জের মুন্সীবাড়ির উদ্যোগে ৩০০ মানুষের মাঝে বস্ত্র বিতরণ

আপডেট সময় ০২:২৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬