ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালমারী প্রাণিসম্পদ দপ্তরে অনিয়মের অভিযোগ; প্রশ্নের মুখে উন্নয়ন বরাদ্দ ও মাঠসেবা Logo ঈশ্বরগঞ্জে গভীর রাতে কৃষি ব্যাংকে ডাকাতির চেষ্টা-যুবক গ্রেফতার Logo সাংবাদিক আলিফ হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন Logo বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতি, সিলেটের নতুন কমিটি গঠন Logo সুনামগঞ্জের ৪৪৪টি পূজামন্ডপে সম্পন্ন হলো শারদীয় দুর্গাপূজা, প্রতিমা বির্সজনে সমাপ্ত Logo স্বরাষ্ট্র মন্ত্রীর প্রচেষ্টায় সেই জলকদর খালে এবার নির্মিত হবে পাকা সেতু Logo রাউজান কদলপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রাক্তন ছাত্র সমিতির বই বিতরণ Logo মতলবে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার Logo জগন্নাথকাঠীতে রাতের অন্ধকারে সন্ত্রাসী কায়দায় প্রতিষ্ঠানে তালা! Logo দলের দুঃসময়ে পাশে ছিলেন, পহরডাঙ্গা ইউপিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ঠাকুর আবুল আজম

কমলগঞ্জে ২ শতাধিক বঞ্চিতদের মাঝে বস্ত্র বিতরণ

শারদীয় দুর্গোৎসব কেবল একটি ধর্মীয় উৎসব নয়, তা যেন সর্বজনীন সম্প্রীতি ও ভালোবাসার এক অনন্য মেলবন্ধন। সেই সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এবং অভাবী মানুষের মুখে হাসি ফোটাতে কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নের লক্ষ্মীপুর সর্বজনীন পূজা ম-প গ্রহণ করেছে এক মানবিক উদ্যোগ। উৎসবের আনন্দকে সবার মাঝে ভাগ করে নিতে সুবিধাবঞ্চিত প্রায় দুই শতাধিক মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বস্ত্র। সোমবার (১৯ অক্টোবর) বেলা ৩টায় পূজা ম-প প্রাঙ্গণে আয়োজিত এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার। পূজা ম-পের উপদেষ্টা প্রমোদ রঞ্জন দেবনাথের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পিন্টু দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উৎসবের রঙিন আলোয় যখন সবাই মাতোয়ারা, তখন সমাজের অবহেলিত মানুষগুলোর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার এই মুহূর্তটি ছিল অত্যন্ত স্পর্শকূপ। সুবিধাবঞ্চিত মানুষদের চোখে-মুখে ফুটে ওঠা স্বস্তি ও আনন্দের হাসি যেন ম-পের আলোকসজ্জাকেও হার মানায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ২নং পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান, শিক্ষিকা বিন্দু তালুকদার এবং কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি আসহাবুজ্জামান শাওন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, সাংবাদিক জয়নাল আবেদীন, রুহুল ইসলাম হৃদয়, সাদিকুর রহমান সামু, আব্দুল বাছিত খান, সায়েখ আহমেদ, পতনঊষার ইউপি প্রশাসনিক কর্মকর্তা সুলেমান মিয়া এবং ম-প পরিচালনা কমিটির সভাপতি সুদর্শন দেবনাথ, সুনীল দেবনাথ, নিমাই মালাকার, পরিমল দেবনাথ, কৃষ্ণ দেবনাথ ও পলাশ দেবনাথসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, “উৎসবের প্রকৃত স্বার্থকতা তখনই, যখন সমাজের শেষ মানুষটির মুখেও হাসি ফোটে। ধর্মীয় ভেদাভেদ ভুলে মানবিকতার এই বন্ধনই আমাদের সমাজের আসল শক্তি।” নতুন বস্ত্র পেয়ে আবেগপ্লুত হয়ে পড়েন আগত হতদরিদ্র মানুষগুলো। ধর্ম-বর্ণ নির্বিশেষে এমন মানবিক আয়োজনের মধ্য দিয়েই সূচনা হলো দুর্গোৎসবের এক অন্যরকম সৌন্দর্য। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করা হয়। সবশেষে প্রধান অতিথি ইউএনও সন্দ্বীপ তালুকদার কে লক্ষ্মীপুর সার্বজনীন পূজা মন্ডপের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বোয়ালমারী প্রাণিসম্পদ দপ্তরে অনিয়মের অভিযোগ; প্রশ্নের মুখে উন্নয়ন বরাদ্দ ও মাঠসেবা

কমলগঞ্জে ২ শতাধিক বঞ্চিতদের মাঝে বস্ত্র বিতরণ

আপডেট সময় ০৩:০২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬