ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের Logo অন্যায় করে কেউ পার পাবে না; ডা. শফিকুর রহমান Logo বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি ও সহিংসতা হ্রাস পেয়েছে Logo শান্তি-সম্প্রীতির বন্ধনে শান্তিপূর্ণ,সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী Logo নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১৪ Logo মেয়েদের আইপিএলের নিলামে নেই বাংলাদেশের কেউ Logo এআইকে দেওয়া তথ্য ডার্ক ওয়েবে আছে কি না জানুন Logo কখন গোসল করা ভালো সকালে নাকি রাতে? Logo ৭ সেকেন্ডে ৫ রাউন্ড গুলি, বাড়লো সালমান খানের নিরাপত্তা Logo অজ্ঞতাবশত বিতর্ক মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দেয়

রাউজানে শারদীয় উৎসব উপলক্ষে পুরস্কার বিতরণ ও মানবিক সহায়তা প্রদান

চট্টগ্রামের রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ডে শারদীয় উৎসব উপলক্ষে সূর্য সংগ্রাম সংসদ, শ্রী শ্রী দূর্গা ও কালী মন্দির কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। ১৭ অক্টোবর শনিবার সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম আবুল কাশেম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, কিউসি লজিস্টিক লিমিটেডের সহকারী জেনারেল ম্যানেজার ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ হারুন অর রশীদ। অনুষ্ঠানে প্রধান অতিথির ব্যক্তিগত তহবিল ও মরহুম আবুল কাশেম ফাউন্ডেশনের পক্ষ থেকে রাউজানের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় মানবিক সহায়তা হিসেবে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ, সূর্য সংগ্রাম সংসদের উন্নয়নে আর্থিক সহযোগিতা প্রদান, বয়স্ক ও বিধবা মায়েদের মাঝে বস্ত্র বিতরণ, অসহায় পুরুষদের মাঝে লুঙ্গি বিতরণ করা হয়। শিক্ষক বিকাশ চক্রবর্তীর সভাপতিত্বে ও সূর্য সংগ্রাম পরিষদের অর্থ সম্পাদক ধ্রুব ঘোষ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের সদস্য অমর কৃষ্ণ দাস, সমাজসেবক আক্তার উদ্দিন খান, সরোয়ার কামাল আজাদ। অনুষ্ঠানে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সূর্য সংগ্রাম সংসদের সভাপতি প্রান্ত দাশ, বিজয় দাশ, শুভ ঘোষ, রামেল দাশ, নিশান দাশ,অভি দাশ, সজিব দাশ সহ পুজা কমিটির নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জনাব হারুন অর রশীদ বলেন, “বর্তমান নির্বাচিত সরকার জনবান্ধব বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী একটি সমৃদ্ধশালী দেশ গঠনের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি আরও বলেন, তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম তথা রাউজান আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী একটি সুখী, সমৃদ্ধ রাউজান উপহার দেওয়ার জন্য এবং রাউজানকে একটি উন্নতমানের উপজেলায় পরিণত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। বিশেষ করে আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ঘোষণা দিয়েছেন, কোনো অবস্থাতেই চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং সন্ত্রাসীদের রাউজানে আশ্রয় দেওয়া হবে না। আসুন, আমরা একসাথে কাজ করি সমাজ বিনির্মাণের জন্য।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

রাউজানে শারদীয় উৎসব উপলক্ষে পুরস্কার বিতরণ ও মানবিক সহায়তা প্রদান

আপডেট সময় ০৩:০৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬