ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সুনামগঞ্জে মাঠ জুড়ে রোপা আমন চারার সবুজের সমারোহ Logo পাবনার রুপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের ২য় চালনের গাড়িবহর Logo অবশেষে উদ্ধার হলো নাজিরপুরের আলোচিত ট্রলার ডুবির নিখোঁজ রিনা বেপারীর মৃত দেহ Logo রায়পুরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা Logo বিজয়া দশমীতে নিমাগাছী মাতৃমন্দিরের উদ্যোগে ৬৩ অসহায় পরিবারের মাঝে বস্ত্র বিতরণ Logo সিরাজগঞ্জের সলঙ্গায় মসজিদের ধানক্ষেতে তৃতীয়বার বিষ প্রয়োগের অভিযোগ! Logo দিনাজপুরে সিঁদুর খেলার মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় Logo সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন এখন বাংলাদেশ-আমান উল্লাহ আমান Logo বুড়িচংয়ে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে র‌্যালি-আলোচনা সভা Logo মেলান্দহে অসহায় বৃদ্ধের পাশে ইউএনও জিন্নাতুল আরা, খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান

পটিয়ায় পূজাম-প পরিদর্শনে পুলিশের ডিআইজি চার দিনে কোনো অভিযোগ পাওয়া যায়নি, উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন

পূজা শুরুর দিন থেকে সোমবার পর্যন্ত চার দিনে কোনো অভিযোগ পাওয়া যায়নি। নির্বিঘেœ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী পিপিএম। ১৯ অক্টোবর (সোমবার) রাতে চট্টগ্রামের পটিয়া পৌর সদরের মুন্সেফ বাজার কালি মন্দিরে পূজাম-প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী বলেন, চার দিনে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা সফর করেছি। শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে। দুর্গাপূজা সুশৃঙ্খল, নির্বিঘœ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আমরা এক মাস আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। চার দিনে কোনো অভিযোগ পাওয়া যায়নি। পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, প্রতিমা তৈরির শুরু থেকে পরিবহন ও স্থাপন এবং পূজা শুরুর দিন থেকে পুলিশের টহল, মোবাইল টিম, পেট্রোল টিম ও স্ট্রাইকিং ফোর্সসহ একাধিক দল কাজ করছে। পূজা নির্বিঘœ করতে যত ধরনের ব্যবস্থা নেওয়া দরকার, সব ধরনের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছি। আমরা দেখে আনন্দিত হচ্ছি যে সব পূজাম-পে উৎসবমুখর পরিবেশে ধর্মীয় উৎসব উদযাপন করা হচ্ছে। ডিআইজি আরও বলেন, এবারের পূজায় একটি ব্যতিক্রমী বিষয় হলো, কমিউনিটি পুলিশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া সরকারি দল বিএনপির নেতৃবৃন্দও পূজাকে সুন্দরভাবে উদযাপন করতে নিজেরা এগিয়ে আসছেন। সব মিলিয়ে এবার দুর্গোৎসব সার্বজনীন উৎসবে রূপ নিয়েছে। তিনি বলেন, আমরা বিশ্বাস করি, আমাদের চিরায়ত ধর্মীয় সংস্কৃতি ও আবহমান বাংলার ঐতিহ্য হলো সব ধর্মের মানুষের একসঙ্গে বসবাস এবং স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করা। রাষ্ট্র যেমন এ চর্চাকে উৎসাহিত করে, আমরাও তেমনিভাবে উৎসাহিত করি। আমরা এ সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখব এবং আরও সুদৃঢ় করব। এর মাধ্যমে একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ে সামনের দিকে এগিয়ে যাব। এ সময় তিনি পূজা উদযাপনে পুলিশ ছাড়াও অন্যান্য যাঁরা সহযোগিতা করছেন, তাঁদের ধন্যবাদ জানান। পূজাম-প পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম, পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা এবং পূজা উদযাপন পরিষদের সেক্রেটারি মান্না দেব প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জে মাঠ জুড়ে রোপা আমন চারার সবুজের সমারোহ

পটিয়ায় পূজাম-প পরিদর্শনে পুলিশের ডিআইজি চার দিনে কোনো অভিযোগ পাওয়া যায়নি, উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন

আপডেট সময় ০৮:০১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬